Saturday
18 April 2026

কুয়ালালামপুরে তিন রোহিঙ্গা আটক

January 24, 2024

এশিয়া ডেস্ক: ট্রাভেল পারমিট নিতে গিয়ে তিন রোহিঙ্গা আটক হয়েছেন কুয়ালালামপুরে। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে এই তিন রোহিঙ্গা পারমিট নিতে গিয়েছিলেন। তাদের মালয়েশিয়া পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশের সহায়তায় খোঁজা হচ্ছে তাদের সাথে সংশ্লিষ্ট দালালকে।

২৩ জানুয়ারি কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক আইডি-তে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

হাইকমিশন জানায়, ভূয়া নাম ঠিকানা ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে বাংলাদেশি পরিচয়ে ট্রাভেল পারমিট নিতে আসা তিন জন রোহিঙ্গাকে সনাক্ত করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) তাদের মালয়েশিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্টে জানানো হয়, জসিম উদ্দিন, নুরুল ইসলাম ও শামসুল ইসলাম কক্সবাজারের টেকনাফের ঠিকানা ব্যবহার করে বাংলাদেশ মিশনে ট্রাভেল পারমিট নিতে আসেন। সন্দেহ হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাদের দেয়া তথ্যাদি পর্যালোচনা করেন। এ সময় দেখা যায় কিছুদিন আগে এইসব নাম ও ঠিকানা ব্যবহার করে তিন জন বাংলাদেশি নাগরিক ট্রাভেল পারমিট নিয়েছেন।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিন রোহিঙ্গা জানান, ট্রাভেল পারমিট নিতে এক দালালকে তারা ৪ হাজার রিঙ্গিত প্রদান করেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া পুলিশের সহায়তায় ওই দালালকে আটক করার চেষ্টা করছে।

এনআরবি৩৬৫/এএমএম/টিটি

 

 [প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

 

আরও পড়তে পারেন:

ওমানে ব্যবসা করতে আকামার আর প্রয়োজন নেই

মালদ্বীপে মাইগ্রান্টস ফেস্টিভ্যালে বাংলাদেশ হাইকমিশন

কুয়েত ছাড়তে হলো সাড়ে ৩ হাজার প্রবাসীকে

কাতারে বাংলাদেশ দূতাবাসে চলছে কনস্যুলার সেবা সপ্তাহ

আমিরাতে পিঠা উৎসবে প্রবাসীদের ঢল