এশিয়া ডেস্ক: মালয়েশিয়া প্রবাসী প্রায় আড়াই লাখ বাংলাদেশি পাসপোর্ট পেলেন। বিশেষ ব্যবস্থাপনায় প্রায় এক বছরে এসব পাসপোর্ট বিতরণ করছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন।
হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। অনিয়মিত অভিবাসী শ্রমিক নিয়মিতকরণ (রিক্যালিব্রেশন ২.০) কর্মসূচিকে সামনে রেখে এসব পাসপোর্ট বিতরণ করা হয়েছে। পোস্ট অফিসের পাশাপাশি বিশেষ ব্যবস্থাপনায় হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার এবং স্থানীয় সিবিএল মানি ট্রান্সফার রেমিট্যান্স হাউজ থেকে যৌথভাবে বিতরণ করা হয়।
জানা গেছে, গত বছরের ২৭ জানুয়ারি দেশটিতে অনথিভুক্ত অভিবাসী কর্মীদের আরটিকে ২.০ প্রোগ্রামের রেজিস্ট্রেশন পর্ব ৩১ ডিসেম্বর শেষ হয়। তবে এর বৈধকরণ প্রক্রিয়া চলবে ৩১ মার্চ পর্যন্ত। এছাড়া ৩০ জুনের মধ্যে আরটিকে ২.০ প্রোগ্রামের মাধ্যমে ভিসা দেবে মালয়েশিয়া কর্তৃপক্ষ।
এনআরবি৩৬৫/এমএএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও খবর পড়ুন:
কুয়ালালামপুরে তিন রোহিঙ্গা আটক
মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক
আমিরাতে পিঠা উৎসবে প্রবাসীদের ঢল