Tuesday
21 April 2026

শেখ হাসিনাকে পিটার হাসের অভিনন্দন

January 12, 2024

বাংলাদেশ ডেস্ক: টানা চতুর্থ বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গভবনে মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠান শেষে মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এ সময় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় ডক্টর হাছান মাহমুদকেও শুভেচ্ছা জানান পিটার হাস।

এর আগে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথগ্রহণ করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠান শেষে কয়েকটি মন্ত্রণালয় নিজের কাছে রেখে মন্ত্রী ও প্রতিমন্ত্রিদের মাঝে দফতর বণ্টন করেন প্রধানমন্ত্রী।

নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ওপর কূটনৈতিক শিষ্টাচারের সীমা লঙ্ঘন ক্রামগত চাপ প্রয়োগ করছিল মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষ করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটা ডি হাসের কর্মকাণ্ড দৃষ্টিকটূ পর্যায়ে পৌঁছেছিল। কখনও স্যাংশন, কখনও ভিসানীতি, কখনও অর্থনৈতিক অবরোধের পরোক্ষ হুমকি দিচ্ছিলেন তিনি।

পিটার হাসের কর্মকাণ্ড বিএনপি ও তার সমমনাদের মধ্যে স্বস্তি এনে দেয়। তাদের ধারণা ছিল, আন্দোলন ব্যর্থ হলেও মার্কিনিদের চাপে তারা ক্ষমতাসীনরা দাবি মানতে বাধ্য হবে।

বিরোধী দলের ধারণা পাল্টে দিয়ে ৭ জানুয়ারি শেখ হাসিনা সরকারের অধীনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়।

ভোট গ্রহণের পর গতকাল বৃহস্পতিবার শপথ নেন মন্ত্রিসভার সদস্যরা। সেখানে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ওই শপথ অনুষ্ঠানেই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান পিটার ডি হাস।

এনআরবি৩৬৫/এএমএম/টিটি

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও খবর পড়ুন:

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি

মন্ত্রিসভায় ডাক পেলেন যারা

পাঁচ বছর পর আবার নির্বাচন করবেন মাহি

নির্বাচন বাতিলের দাবিতে রিজভীর লিফলেট বিতরণ