ইউরোপ ডেস্ক: বাংলাদেশ মহিলা সমিতি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে স্পেনের বার্সেলোনায়। মহান বিজয় দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের একাংশ। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
শনিবার (২৩ ডিসেম্বর) স্থানীয় ভিলাদোমাত হলে এ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে সভা প্রধান ছিলেন মহিলা সমিতির সভাপতি মেহতাব হক জানু। প্রধান অতিথি হিসেবে স্ত্রী-সহ উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ।
বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনায় রাষ্ট্রদূত সারওয়ার মাহমুদ প্রবাসী বাংলাদেশিদের সরকারের সর্বজনীন পেনশন স্কিম এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে কমিউনিটি নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন আলাইদ্দিন হক, নবীনূল হক, উত্তম কুমার, নজরুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর আলম, এ কে আজাদ মোস্তফা, শিপলু আহমেদ নিয়াজী, শফিকুর রহমান, কাজী আমির হোসেন আমু, মহিউদ্দিন হারুন, বখতিয়ার রহমান, মিরন নাজমুল, খোরশেদ আলম বাদল, জাফর হোসেন, সাজিদ রহমান ও মোখলেসুর রহমান।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল ওয়াহিদ, আফাজ জনি, লোকমান হোসেন, সালাহ উদ্দিন ও লায়েবুর রহমান।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাসুদা পারভীন মুন্নী ও মৌসুমী হোসেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গান ও নাচ পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
এনআরবি৩৬৫/এএমএম/টিটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও খবর পড়ুন:
মার্চ থেকে রোম যাবে বিমানের ফ্লাইট
যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করবেন যেভাবে
যেভাবে আবেদন করবেন শেনজেন ভিসার