বাংলাদেশ ডেস্ক: রাজধানীর এভায়ারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার সন্ধ্যায় তার কেবিনে অজ্ঞাত এক যুবক প্রবেশের চেষ্টা করেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপি।
রোববার (২৪ ডিসেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিবৃতিতে তিনি বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার কেবিনে অপরিচিত ও সন্দেহভাজন যুবকের প্রবেশের চেষ্টা গভীর উদ্বেগজনক।’
তিনি বলেন, ‘দীর্ঘদিন গুরুতর অসুস্থ দেশনেত্রী হাসপাতালের মতো নিরাপদ জায়গায় থাকলেও তার নিরাপত্তা কেন এত দুর্বল রাখা হয়েছে, সেটি জেনে দেশবাসী বিস্মিত। তার মতো একজন জনপ্রিয় নেত্রী, যিনি তিন বারের প্রধানমন্ত্রী ছিলেন তার নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কীভাবে একজন অজ্ঞাতনামা যুবক কেবিনের ভেতরে ঢোকার চেষ্টা চালায় সেটি অত্যন্ত রহস্যজনক এবং জনমনে গভীর সংশয় সৃষ্টি করেছে।’
‘হাসপাতালে দেশনেত্রীর কেবিনে যুবকের প্রবেশের চেষ্টা কোন গভীর চক্রান্তের অংশ কি না সেটি নিয়েও মানুষের মাঝে বিশাল প্রশ্ন দেখা দিয়েছে। আমি এই ঘটনায় বিচলিত ও গভীর উদ্বেগ প্রকাশ করছি। হাসপাতালে দেশনেত্রী খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করার জোর আহ্বান জানাচ্ছি’— বলা হয় রুহুল কবির রিজভী।
এনআরবি৩৬৫/এএমএম/টিটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
মালদ্বীপে মাইগ্রান্টস ফেস্টিভ্যালে বাংলাদেশ হাইকমিশন
মার্চ থেকে রোম যাবে বিমানের ফ্লাইট