বাংলাদেশ ডেস্ক: জার্মানির রাজধানী বার্লিনে একটি মিলনায়তনে নির্বাচনী প্রচার, মহান বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জার্মান আওয়ামী লীগ। দেশটির বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি এতে অংশগ্রহণ করেন।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জার্মান আওয়ামী লীগ সভাপতি মিজানুর হক খান। সঞ্চালনা করেন জার্মান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া ও জার্মান আওয়ামী লীগ সহ-সভাপতি নুরজাহান খান নুরি।

বার্লিনে একটি মিলনায়তনে নির্বাচনী প্রচার, মহান বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জার্মান আওয়ামী লীগ
প্রধান অতিথি ছিলেন জার্মান আওয়ামী লীগের উপদেষ্টা আনোয়ারুল কবির। প্রধান বক্তা ছিলেন জার্মান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাবু জাফর স্বপন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন- মাসুদুর রহমান মাসুদ, নুরে আলম সিদ্দিকী রুবেল, রানা ভূঁইয়া, সূর্য কান্ত ঘোষ, নুরুল হক, কাজী আকরাম, ওয়াদুদ মিয়া, শেখ শাহ আলম, শেখ রেদোয়ান, লিখন খান, ফারুক মোল্লা, বেলাল হোসেন, সাইফুল ইসলাম, নিরঞ্জন সূত্রধর, পলাশ হাওলাদার, রনি মাতুব্বর, জার্মান স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আওয়াল খানসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও বাংলাদেশের জন্য তার অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তারা বলেন, বাঙ্গালী জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। আর এই অধ্যায়ের মহানায়ক বঙ্গবন্ধু। জাতির পিতার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর প্রদর্শিত পথে সোনার বাংলার জন্য সোনার মানুষ তৈরি করতে হবে।
বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশের সর্বত্র অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়ন ও সমৃদ্ধিতে বাংলাদেশ এখন সারা বিশ্বের বিস্ময়। আসুন সকলে মিলে উন্নয়ন ও আধুনিকায়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও তার দলকে আবারও নির্বাচিত করি।
অনুষ্ঠানে শিশুদের মাঝে পুরস্কার বিতারণ করেন বীর মুক্তিযোদ্ধা লুৎফুল খবির খান। স্থানীয় শিল্পীদের সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এনআরবি৩৬৫/এমএএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক
এক মাসে রিজার্ভ বাড়লো ২ বিলিয়ন ডলার
যে কারণে ওয়ালটনকে সম্মাননা দিল কিউই ক্রিকেট বোর্ড