বাংলাদেশ ডেস্ক: বাংলাদেশের টেক জায়ান্ট ওয়ালটনকে অন্যরকম সম্মাননা জানালো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি চলমান টি-টোয়েন্টি সিরিজের প্লাটিনাম কো-স্পন্সর।
মঙ্গলবার নেপিয়ারে মেরিন প্যারেডে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ব্যাক ক্যাপদের অধিনায়ক মিচেল স্ট্যানারের সাথে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেন ওয়ালটন গ্রুপের অতিরিক্ত পরিচালক রবিউল ইসলাম মিলটন। এ ধরনের সম্মাননা দেয়ার নজির আগে কখনও দেখা যায়নি।
টি-টোয়েন্টি সিরিজের টাইটেল পাওয়ার্ড বাই স্পন্সর কেএফসি, এএনজেড ব্যাংক ও ফোর্ড। দুই দিন আগে হঠাৎ করেই নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছিল টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে দুই অধিনায়কের সাথে ওয়ালটনের প্রতিনিধিকে চায়।
এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, সব ধরনের ক্রিকেটে পৃষ্ঠপোষক কমই দেখা যায়, যারা বছরের পর বছর ক্রিকেটের সাথে আছে। সেটা যে দেশেরই হোক তা বড় কথা নয়, বিষয় ক্রিকেট।
জানা গেছে, ওয়ালটন সম্পর্কে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আগে থেকেই খোঁজ নিয়েছে। এরপরই তারা এ ধরনের সম্মাননা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
এ সম্পর্কে ওয়ালটনের অতিরিক্ত পরিচালক রবিউল ইসলাম মিলটন বলেন, ওয়ালটন আমাদের দেশের গর্ব। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ওয়ালটন সম্পর্কে জানে। আজ তারা ওয়ালটনকে সম্মানিত করেছে। এটি আমাদের জন্য সত্যিই বড় পাওয়া। আমরাও বোর্ডকে ধন্যবাদ জানাই এভাবে আমাদের সম্মানিত করার জন্য।
উল্লেখ্য, দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেটসহ সব ধরনের খেলাতেই পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন।
এনআরবি৩৬৫/এএমএম/টিটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
আ.লীগের নির্বাচনী ইশতেহার: প্রতিশ্রুতি অবৈধ অর্থ-সম্পত্তি বাজেয়াপ্ত করার
নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লো বাংলাদেশ
দেড় লাখেরও বেশি কর্মী নিবে ইতালি