এশিয়া ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মালদ্বীপ আওয়ামী লীগের নেতারা। সভায় দেশের গণতান্ত্রিকধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।
সোমবার (৪ ডিসেম্বর) রাজধানী মালের গ্রো-মেট রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মালদ্বীপ আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা মীর সাইফুল ইসলাম মাস্টার বলেন, সত্য ও ন্যায় সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই। দেশের স্বার্থে সাংবাদিকদেরও ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।
মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি দুলাল মাদবর বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন স্বাধীন ভাবে কাজ করছে। তাদের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচনের আওয়ামী লীগের বিজয় নিশ্চিত জেনে একটি মহল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মালদ্বীপ আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা মীর সাইফুল ইসলাম মাস্টার, উপদেষ্টা কাউসার আহমেদ, সভাপতি দুলাল মাদবর ও সাধারণ সম্পাদক দুলাল হোসেন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মালদ্বীপ বাংলা সাংবাদিক ইউনিটির সভাপতি এমরান হোসেন তালুকদার, সহ-সভাপতি শাহ জালাল শিকদার, সাধারণ সম্পাদক ওমর ফারুক খোন্দকার, যুগ্ম সম্পাদক রবিউল আলম ও সাংগঠনিক সম্পাদক হাসান ইমাম। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিটির সদস্য এমকেআর কামাল হোসেন, আবদুল মান্নান, দুলাল আল মাইজভাণ্ডারি ও আনোয়ার হোসেন।
এনআরবি৩৬৫/এএমএটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
কাতারে বদিউল আলম সুজন সম্বর্ধিত
২৭তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় আবেদন করবেন যেভাবে
ইউএস-বাংলা: বেসরকারিখাতে দেশের বৃহত্তম এয়ারলাইন্স