Friday
13 March 2026

কাতারে বদিউল আলম সুজন সম্বর্ধিত

December 5, 2023

এশিয়া ডেস্ক: বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলম সুজন সংবর্ধিত হয়েছেন কাতারে। তাকে সংবর্ধনা দিয়েছে কাতার লাকসাম-মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম।

কাতারের রাজধানী দোহায় স্থানীয় সময় রোববার রাতে এ আয়োজন করা হয়। দোহার জাদিদ আমান উল্লাহ রেস্টুরেন্টের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানটি হয়।

অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন সংগঠনের সভাপতি জসিম উদ্দিন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন আজাদ হোসেন। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

সংবর্ধিত আইনজীবী বদিউল আলম সুজন বলেন, জীবিকার তাগিদে আপনারা দেশ ও পরিবার ছেড়ে প্রবাসী হয়েছেন। আপনাদের এই ত্যাগ মাতৃভূমি ও স্বজনদের জন্য কল্যাণ বয়ে আনুক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা আব্দুজ জাহের, সাংবাদিক কাজী শামীম, সঙ্গীতশিল্পী মাহবুব রিয়াজ, প্রান্ত, রবিউল ও মেহতাজ হক।

উল্লেখ্য, অতিমারি করোনার কঠিন দিনগুলোতে অ্যাডভোকেট বদিউল আলম সুজন ‘সেইভ দ্য হিউম্যানিটি’ নামক সংগঠনের সভাপতি ছিলেন। সংগঠনটির মাধ্যমে তিনি কুমিল্লা জেলাজুড়ে কোভিড-১৯ আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেন।

এনআরবি৩৬৫/এএমএটি

 

 [প্রিয় পাঠক, NRB365- আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

 

আরও পড়তে পারেন:

প্লে-ব্যাক সিঙ্গার অনিমা নাম লেখালেন সাংবাদিকতায়

জ্যোতিকা জ্যোতি যে কারণে নির্বাচন থেকে দূরে

সিডনিতে হবে হাসন রাজা উৎসব

যেভাবে আবেদন করবেন শেনজেন ভিসার

কিং ফাহাদ ইউনিভার্সিটিতে স্কলারশিপ, যেভাবে আবেদন করতে হবে এ মাসেই