Saturday
18 April 2026

কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

March 13, 2025

এশিয়া ডেস্ক (কুয়েত): বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের নতুন কমিটি গঠিত হয়েছে। ২০২৫-’২৬ মেয়াদে এই কমিটি দায়িত্ব পালন করবে।
সোমবার ১০ মার্চ কুয়েত সিটির আল রাই পৌরসভা হলে অনুষ্ঠিত সভায় নতুন কমিটি গঠন করা হয়।
এর আগে পুরাতন কমিটি বিলুপ্ত করে সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনের নেতৃত্বে একটি কমিটিকে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেয়া হয়। নির্বাচনে সাবেক সভাপতি জাহাঙ্গীর খান পলাশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় একই পদে আবারও নির্বাচিত হন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন। এই পদে অপর দুই প্রার্থী ছিলেন শহিদ ইসলাম ও কাসাদুল৤
সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হন আনোয়ার কালাম। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সরওয়ার্দী, কোষাধ্যক্ষ পদে কাসাদুল, টিকনিক্যাল কমিটির প্রধান মোস্তাফিজ, নির্বাহী কমিটির প্রধান মনির হোসেন, সহকারি আবুল হাসেম ও বাণিজ্যিক ব্যবস্থাপক গাজীকে নিয়ে কমিটি গঠন করা হয়। এরপর নতুন কমিটির সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, নির্বাহী কমিটির প্রধান মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সরওয়ার্দী ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়।
এনআরবি৩৬৫/কিউএএম/আরএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও খবর পড়ুন:
অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক মারা গেছেন
বাংলাদেশিদের জন্য চিকিৎসাসেবা উন্মুক্ত করেছে চীন
মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, শর্ট সার্কিটের কথা বলা হচ্ছে
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে শাণিত করার আহবান
সন্ত্রাসবাদী তৎপরতায় রোমান্টিক উত্তেজনা সৃষ্টি হয়