Sunday
15 February 2026

নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি সিপিবির

May 11, 2025

বাংলাদেশ ডেস্ক: শিগগিরই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একই সাথে ঢাকা মহানগরে গ্যাস-পানি-বিদ্যুৎ সংকট দূর করা আহ্বান জানিয়েছেন দলটির নেতারা।

রোববার ১১ মে বিকেলে সিপিবির ৪৩ নং ওয়ার্ড শাখার সমাবেশে নেতারা এ দাবি জানান। সূত্রাপুরের লালকুঠি প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে সভা প্রধান ছিলেন বীর মুক্তিযোদ্ধা রতন কুমার দাস।

সিপিবি সূত্রাপুর থানার সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খান বলেন, ঢাকা দক্ষিণ মহানগর জুড়েই গ্যাস-পানির সংকট চলছে। চলছে লোডশেডিং। এর কারণ, সরকার দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছে না। তারা ক্ষমতাকে উপভোগ করছে কিন্তু দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।

কালক্ষেপন না করে গণতন্ত্রের স্বার্থে শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়ে গোলাম রাব্বী বলেন, দেশের মানুষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার নির্বাচিত করতে চায়। একমাত্র নির্বাচিত সরকারই জনগণের কাছে দায়বদ্ধ এবং রাষ্ট্র পরিচালনার অধিকার সংরক্ষণ করেন।

শাখা সম্পাদক দীপায়ন হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, জয় বণিক ও প্রিতম ফকির।

অন্যান্য বক্তারা বলেন, নগরবাসী গ্যাস বিল দিচ্ছে আবার সিলিন্ডারও কিনছেন। বিল দিয়ে সেবা পাওয়া যায় না, আবার দায়িত্বপ্রাপ্তরা জবাবদিহিও করবে না। এ পরিস্থিতি চলতে পারে না উল্লেখ করে তারা বলেন, জনগণ ফুসে উঠলে কি হয় তা গণঅভ্যুত্থান শিখিয়েছে। তাই গ্যাস-পানি-বিদ্যুৎ সমস্যার সমাধান করুন, আইনের শাসন প্রতিষ্ঠা করুন এবং দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।

সভাপতির বক্তব্যে রতন কুমার দাস বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যেকোন সময়ের চেয়ে নাজুক। মব সন্ত্রাস হচ্ছে। কিন্তু সরকার নির্বিকার। আমরা নাগরিক অধিকার চাই। তিনি দ্রুত নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের আহ্বান জানান।
এনআরবি৩৬৫/কিউএএম/কিউটি

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News

আরও খবর পড়ুন:
ফ্রান্সে পূর্ব গৌরীপুর যুব সমাজের কমিটি গঠন
লন্ডনে বাঙালি সাংবাদিকদের প্রতিবাদী কর্মসূচি
উদীচী উদযাপন করেছে মহান মে দিবস
লন্ডনে সম্মাননা পেলেন কিটন শিকদার
কাগুজেবাঘ সুনীল ছেত্রি, গোল মিসের মহড়া দিল হামজার বাংলাদেশ