Friday
13 March 2026

ফ্রান্সে পূর্ব গৌরীপুর যুব সমাজের কমিটি গঠন

May 12, 2025

ইউরোপ ডেস্ক (ফ্রান্স): প্যারিসে ঘোষণা করা হয়েছে গৌরীপুর যুব সমাজের নতুন কমিটি। সিলেটের বালাগঞ্জ উপজেলার ৬ নম্বর পূর্ব গৌরীপুর ইউনিয়নের ফ্রান্স প্রবাসীদের নিয়ে এই কমিটি ঘোষণা করা হয়। শেখ সাবুল আহমেদকে সভাপতি এবং ইয়াসিন আহমদ তালুকদারকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।

সোমবার ৫ মে প্যারিসের অভারভিলা কিং রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত সভায় এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটির মেয়াদ এক বছর।

কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন: মির্জা আবুল বাশার, শেখ তোয়াবুর মিয়া, আসিক মিয়া, মির্জা শফিকুর রহমান, আবদুল হাদিস বেলাই তালুকদার, সৈয়দ হায়দার আহমেদ, মুরাদ আহমদ চৌধুরী, নজরুল ইসলাম, শেখ মনজু ও আহমদ।

নবনির্বাচিত কমিটিতে অন্যান্য পদে যারা দায়িত্ব পেয়েছেন:
সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আকতার হুসেইন। কমিটির ছয় সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন সুইট আহমদ, লিটন আহমদ, মির্জা সুজন আহমদ, দেলোয়ার খান, আবদুল মালিক আহমদ ও জামাল আহমেদ।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শেখ জাবের আহমেদ। পাঁচজন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন: খয়রুল ইসলাম রুবেল, কাওসার আহমদ, সাকির আহমদ, তারেক বেগ ও শেখ মাহবুব আহমদ।

সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন: সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহমেদ, প্রচার সম্পাদক আক্তার হুসেইন, অর্থ সম্পাদক শরীফ উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক ফজলে রাব্বি মুন্না, আন্তর্জাতিক সম্পাদক হাসান আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মোস্তাক বেগ, সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মিনাজ আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক জাকারিয়া সাকিল, তথ্য ও যোগাযোগ সম্পাদক মুন্না আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মির্জা অদুদ, যুব ও সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম, উন্নয়ন বিষয়ক সম্পাদক রুবেল হোসেন, আপ্যায়ন সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ পারভেজ আহমদ।

নির্বাহী সদস্য হয়েছেন মির্জা জায়েদ, জুলান আহমদ, জিনংক সূত্রধর, জায়েদ আহমেদ, শেখ মাতাব আহমেদ, মীর আদনান পারভেজ, শেখ এমাদ আহমদ, কামরুজ্জামান আহমদ ও জসিম তালুকদার।
এনআরবি৩৬৫/কিউএএম/কিউটি

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News

আরও খবর পড়ুন:
লন্ডনে বাঙালি সাংবাদিকদের প্রতিবাদী কর্মসূচি
উদীচী উদযাপন করেছে মহান মে দিবস
লন্ডনে সম্মাননা পেলেন কিটন শিকদার
তারাবির টাকার হিসাব নিয়ে সংঘর্ষ, আহত কমপক্ষে ১৫
প্রথম দিনে এগিয়ে শাকিব, ধরাশায়ী জাজ মাল্টিমিডিয়া