এশিয়া ডেস্ক (চীন): বাংলাদেশি নাগরিকদের জন্য চীন সরকার চিকিৎসাসেবা উন্মুক্ত করেছে। দ্বি-পাক্ষিক সহযোগিতার আওতায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এমনটাই জানালেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম।
দেরিতে পাওয়া খবরে জানা যায়, সোমবার ১০ মার্চ ঢাকা থেকে চিকিৎসার উদ্দেশে একটি দল কুনমিং পৌঁছালে রাষ্ট্রদূত এ তথ্য জানান। তিনি জানান, বাংলাদেশিদের জন্য যৌক্তিক খরচে এবং স্বল্পসময়ে উন্নত চিকিৎসার নতুন সুযোগ সৃষ্টি হলো। এর ফলে দুই দেশের মধ্যকার সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি এবং সম্প্রীতি ও সহযোগিতা ক্ষেত্র প্রসারিত হবে বলেও তিনি মন্তব্য করেন।
এসময় ইউনান প্রাদেশিক পররাষ্ট্র দফতরের মহাপরিচালক ইয়াং শাওচেং বলেন, বাংলাদেশ ও ইউনানের জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
মঙ্গলবার ১১ সার্চ সকালে রাষ্ট্রদূত ইউনান ফার্স্ট অ্যাফিলিয়েটেড হাসপাতাল ও ফু-ওয়াই কার্ডিওভাস্কুলার হাসপাতাল পরিদর্শন করেন। এসময় তিনি চিকিৎসা নিতে যাওয়া তিন বাংলাদেশি শিশুকে উপহার দেন এবং তাদের সাথে কিছু সময় কাটান।
এনআরবি৩৬৫/কিউএএম/আরএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, শর্ট সার্কিটের কথা বলা হচ্ছে
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে শাণিত করার আহবান
মুক্ত মানুষের মুক্ত সমাজ গড়তে হবে
বিমান বাংলাদেশের অনলাইন টিকিট কেনা সহজ হলো