বাংলাদেশ ডেস্ক: ট্রাভেল ম্যাগাজিন দ্য বাংলাদেশ মনিটর আয়োজিত ঢাকা ট্রাভেল মার্টে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের টিকেটে ছাড় দিচ্ছে বাংলাদেশি বিমান সংস্থা ইউএস-বাংলা।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হতে যাচ্ছে তিন দিনের এই ট্রেড শো। এই বাণিজ্যিক আয়োজনকে ঘিরেই সংস্থাটি মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে।
ইউএস-বাংলা’র জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বলা হয়, ঢাকা ট্রাভেল মার্টে অভ্যন্তরীণ রুটে ১৫ ও আন্তর্জাতিক রুটে ১২ শতাংশ মূল্যছাড় দেয়া হচ্ছে।
অতিরিক্ত মূল্য ছাড় নিতে যেতে হবে ট্রাভেল মার্টে, ইউএস-বাংলার প্যাভিলিয়নে। মেলা থেকে টিকেট সংগ্রহ করে ১৫ মে’র মধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটে ট্রাভেল করা যাবে।
উল্লেখ্য, বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, সৈয়দপুর, রাজশাহী ও যশোর… ৬টি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, দুবাই, শারজাহ, মাস্কাট, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, মালে ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।
ইউএস-বাংলার বহরে ৮টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি এটিআর ৭২-৬০০ সহ মোট ২১টি এয়ারক্রাফট রয়েছে। খুব শিগগিরই ইউএস-বাংলার বিমান বহরে আরো দু’টি ৪৩৬ আসনের বৃহদাকার এয়ারবাস ৩৩০ এয়ারক্রাফট যুক্ত করা হবে বলে জানা গেছে।
এনআরবি৩৬৫/এএমএম/টিটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
ইউএস-বাংলার বহরে নতুন এয়ারক্রাফট
মার্চ থেকে রোম যাবে বিমানের ফ্লাইট
প্রবাসীদের মরদেহ বহনের খরচ কমালো বিমান