Saturday
18 April 2026

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সরাসরি জাহাজ চলবে

February 6, 2024

বাংলাদেশ ডেস্ক: বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য উভয় দেশ কাজ করছে। চট্টগ্রাম বন্দর ও থাইল্যান্ডের ‘র‌্যানং পোর্ট’ এর মধ্যে সরাসরি জাহাজ চলাচল কার্যক্রম শিগগিরই শুরু হবে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর সাক্ষাত করেন। পরে প্রতিমন্ত্রী গণমাধ্যমকে এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, দুই বছর আগে এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল। তারই ধারাবাহিকতায় শিগগিরই যৌথ গ্রুপের সভা হবে। তিনি বলেন, সরাসরি জাহাজ চলাচল করলে ব্যবসায়িক কাজ দ্রুত চালু কো যাবে। বর্তমানে সিঙ্গাপুর ও কলম্বো হয়ে থাইল্যান্ডে যেতে হয়। এতে জাহাজ চলাচলে সময় লাগে ২০/২২দিন। সরাসরি জাহাজ চলাচল শুরু হলে সময় লাগবে ৩/৪ দিন।

খালেদ মাহমুদ বলেন, থাইল্যান্ড বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে। থাইল্যান্ডের সাথে বাংলাদেশের ৫০ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সে সম্পর্ক যাতে আরও জোরদার হয় সে লক্ষ্যে উভয় দেশ কাজ করছে। আমরা আমদানি-রপ্তানি কার্যক্রম বাড়াতে কাজ করছি। বাংলাদেশ আন্তর্জাতিক নৌ সংস্থায় (আইএমও) ‘সি’ ক্যাটাগরিতে নির্বাচিত হওয়ায় থাইল্যান্ড বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে এবং ভালোভাবে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে।

এনআরবি৩৬৫/এএমএম/টিটি

 

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

 

আরও পড়তে পারেন:

ইউএস-বাংলার বহরে নতুন এয়ারক্রাফট

রেমিট্যান্সযোদ্ধাদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের উপহার

মালয়েশিয়ায় ৯৪ বাংলাদেশিসহ ৫৩০ অভিবাসী আটক

কুয়ালালামপুরে তিন রোহিঙ্গা আটক

প্রবাসীদের মরদেহ বহনের খরচ কমালো বিমান