Monday
25 May 2026

ইউএস-বাংলার বহরে যুক্ত হয়েছে ৪৩৬ আসনের এয়ারবাস

February 9, 2024

বাংলাদেশ ডেস্ক: ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ যুক্ত হয়েছে ইউএস-বাংলার বহরে। ওয়াটার ক্যানন স্যালুট প্রদানের মাধ্যমে এয়ারবাসটিকে অভ্যর্থনা জানানো হয়। আনুষ্ঠানিকভাবে নতুন সংযোজিত এয়ারক্রাফটকে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের চীফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন লুৎফর রহমান।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বেলা ৩টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এয়ারক্রাফটটি। এর আগে এয়ারবাসটি চীনের গুয়াংজু থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় এয়ারবাসটি।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ যুক্ত হওয়ার মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে নুতন রূপে রাঙিয়ে তুলেছে।

ভবিষ্যত পরিকল্পনার অংশ হিসেবে এয়ারবাসটি দিয়ে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মামসহ লন্ডন ও রোম রুটে পরিচালিত হবে। বর্তমানে দুবাই, শারজাহ, মাস্কাট, দোহা ও কুয়ালালামপুর রুটে এটি পরিচালিত হবে।

ইউএস-বাংলার বহরে ২৩তম এয়ারক্রাফট হিসেবে যুক্ত হয়েছে এয়ারবাস ৩৩০-৩০০। এর আগে আজ শুক্রবার ভোর ৪টা ১০ মিনিটে জর্জিয়া-সার্বিয়া হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে ২২তম এয়ারক্রাফট বোয়িং ৭৩৭-৮০০।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমানবহরে এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট রয়েছে। খুব শীঘ্রই আরো একটি এয়ারবাস ৩৩০-৩০০ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, এয়ারক্রাফটের সংখ্যা বিবেচনায় বর্তমানে বাংলাদেশের বৃহৎ এয়ারলাইন্স ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে অভ্যন্তরীণ সকল রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে।

নতুন যুক্ত হওয়া এয়ারক্রাফট দু’টি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

এনআরবি৩৬৫/এএমএম/টিটি

 

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

 

আরও পড়তে পারেন:

ট্রাভেল মার্টে থাকছে ইউএস-বাংলার মূল্যছাড়

ইউএস-বাংলার বহরে নতুন এয়ারক্রাফট

রেমিট্যান্সযোদ্ধাদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের উপহার

মার্চ থেকে রোম যাবে বিমানের ফ্লাইট

প্রবাসীদের মরদেহ বহনের খরচ কমালো বিমান