এশিয়া ডেস্ক (সিঙ্গাপুর): বাংলা নববর্ষ উদযাটন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (বিআইএমটি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
শনিবার (২৭ এপ্রিল) সিঙ্গাপুরের ল্যাব্রাডর পার্কের বারলিয়ারডশেডে বর্ষবরণের এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে চারশ’য়েরও বেশি বাংলাদেশি উপস্থিত ছিলেন।
সিঙ্গাপুরে বাঙালি কমিউনিটির মধ্যে সম্পর্ক স্থাপন এবং বাঙালি সংস্কৃতিকে তুলে ধরতে কাজ করছে বিআইএমটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সংগঠনটি প্রতিষ্ঠি ত হয় ২০০৬ সালে।
অনুষ্ঠানে ছিল বৈশাখী গান, নাচ, র্যাফেল ড্র ও অডিয়েন্সের জন্য নানান ধরনের খেলা। দুপুরের খাবার মেন্যুর আকর্ষণ ছিল পদ্মা নদীর ইলিশ ভাজা। এছাড়াও ছিল পান্তা ভাত ও বিভিন্ন ধরনের ভর্তা। বিকেলের নাস্তাতেও ছিল দেশি আমেজ। বিকেলে সিঙারা, সমুচা, ভেজিটেবল রোল, নাগেট ও চা দিয়ে অতিথিদের আপ্যায়িত করা হয়। রাতে ছিল পোলাও, খাসির রেজালা, মুরগির রোস্ট ও সবজি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক ডালিমুজ্জামান।
এনআরবি৩৬৫/এএমটি/এএমএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
কুয়েতে মৃত প্রবাসীর স্বজনের সন্ধান চায় বাংলাদেশ দূতাবাস
আবুধাবিতে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বাহরাইনে প্রবাসীদের নিয়ে সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প