Thursday
30 April 2026

মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ তিনজন নিহত

March 13, 2024

এশিয়া ডেস্ক: পুলিশের সাথে বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছে। মালয়েশিয়ান পুলিশ জানিয়েছে, নিহতরা ডাকাত দলের সদস্য ছিল।

সোমবার (১১ মার্চ) মালয়েশিয়ার পাহাং রাজ্যে বন্দুক যুদ্ধের এ ঘটনা ঘটে। ওই দিন বেলা সাড়ে ১১টায় রাজ্যের যালান পেকান-কুয়ান্তানে বন্দুকযুদ্ধে নিহতদের দুই জন ভিয়েতনামের নাগরিক। অপর ব্যক্তি বাংলাদেশের।

ভিয়েতনামের দুই নাগরিকের বয়স ৩৪ থেকে ৪৪ কছর। বাংলাদেশির বয়স ৩৮ বছর। মালয়েশিয়ান পুলিশ নিহতদের নাম ও পরিচয় প্রকাশ করেনি।

জানা যায়, নিহতরা কয়েকটি সোনার দোকানে ডাকাতি ও ছিনতাইয়ের সাথে জড়ি সেন্ট্রো গ্যাংয়ের সদস্য বলে পুলিশ সন্দে করছে।

পাহাং পুলিশ প্রধান দাতুক সেরি ইয়াহয়া ওসমান জানিয়েছেন, নিহতদের মরদেহ একটি গাড়ি থেকে উদ্ধার করা হয়। সে সময় সাত রাউন্ড গুলিসহ একটি গ্লক-১৭ পিস্তল জব্দ করা হয়। এছাড়া চুরির কাজে ব্যবহৃত দুইটি ম্যাচেট ব্লেডসহ আরও সরঞ্জাম পাওয়া গেছে।

সংবাদ সূত্র: স্টার অনলাইন, মালয়েশিয়া

এনআরবি৩৬৫/এএমটি/এএমএম

 

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

 

আরও পড়তে পারেন:

মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের মৃত্যু

চাকরির মিথ্যা প্রতিশ্রুতি, কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিলো মালয়েশিয়া

মালয়েশিয়ার সমুদ্র সৈকতে বাংলাদেশির লাশ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৩২ অভিবাসী আটক

কুয়েতে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নয়া কমিটি