এশিয়া ডেস্ক: মালয়েশিয়ার কোয়ান্তান রাজ্যের কাম্পুং বারু গেবেং সমুদ্র সৈকত থেকে মোহাম্মদ রাশিদুল নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুর ১২টার দিকে রাশিদুল তার দুই বন্ধু নিয়ে গেবেং সমুদ্র সৈকত গোসল করতে যান। এরপর সাঁতার কাটতে কাটতে সৈকত থেকে প্রায় ১০০ মিটার দূরে গেলেই ঢেউয়ের কবলে পড়েন তারা। দুই বন্ধু নিজেদের বাঁচাতে সক্ষম হলেও রাশিদুল ডুবে গিয়ে নিখোঁজ হন।
এরপর নিহত রাশিদুলের দুই বন্ধু সৈকত থেকে দ্রুত ফিরে কারখানায় গিয়ে তাদের ম্যানেজারকে বিষয়টি জানালে ওই দিন বিকাল সোয়া ৩টার দিকে স্থানীয় পুলিশকে অবহিত করা হয়। পুলিশ বিকাল পৌনে ৫টার দিকে সৈকত থেকে প্রায় এক কিলোমিটার দূর থেকে নিহত মোহাম্মদ রাশিদুলের লাশটি উদ্ধার করে।
এনআরবি৩৬৫/এমএএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]