Sunday
31 May 2026

কলিকাতায় বিশ্ব কবি মঞ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ডা. স্বপ্নীল

February 8, 2024

ভারত ডেস্ক: বিশ্ব কবি মঞ্চ, কোলকাতা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো কবিতা সন্ধ্যা। ‘সুর এসে মিশে’ এই প্রতিপাদ্যে আয়োজিত কবিতা সন্ধ্যায় দুই বাংলার কবিদের আবৃতি আর কন্ঠশিল্পীদের সুরের মুর্ছনায় দারুণ সুন্দর একটা সন্ধ্যা কাটালেন উপস্থিত সংস্কৃতিমনস্ক মানুষেরা

সম্প্রতি কলিকাতার কলাভত সভাকক্ষে কবিতা সন্ধ্যাটির আয়োজন করা হয়। কলিকাতার বরেণ্য কবি এবং বিশ্ব কবি মঞ্চ, কলিকাতা শাখার আহবায়ক মহুয়া দাস অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা পেলেন বিশ্ব কবি মঞ্চের কেন্দ্রীয় উপদেষ্টা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। এছাড়াও সংগঠনটির আহবায়ক বাংলাদেশের কবি পুলক কান্তি ধর, পশ্চিম বঙ্গের কবি ও প্রাবন্ধিক সৈয়দ হাসমত জালাল, কবি চৈতালী চট্টোপাধ্যায়, সঙ্গীশিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায়, কবি প্রবীর রায় চৌধুরী, শিক্ষাবীদ অধ্যাপক অভয়া প্রসাদ দাস ও শিক্ষাবীদ অনিতা ঘোষকে সম্মননা প্রদান করা হয়।

সম্মাননা স্মারক গ্রহণ করে অধ্যাপক ডা. স্বপ্নীল বিশ্ব কমি মঞ্চ, কোলকাতা শাখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দুই বাংলার বাঙালির মধ্যে পারস্পরিক বোঝাপরা ও যোগাযোগ ঘনিষ্ঠতর করার গুরুত্ব তুলে ধরে এমনি অনুষ্ঠান আরও বেশি করে আয়োজনের উপর জোড় দেন। অনুষ্ঠানে কবি মহুয়া দাসের কাব্যগ্রন্থ ইভনিং ডুয়েটের মোড়ক উন্মোচন করা হয়।

এনআরবি৩৬৫/এএমএম/টিটি

 

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

 

আরও পড়তে পারেন:

অ্যাডিনো ভাইরাসের নয়া প্রজাতি, ছড়িয়ে পড়ছে ভারতজুড়ে

তামিলনাড়ুর পোঙ্গল উৎসব

ব্রিকসের সদস্যপদ চায় পাকিস্তান, বাঁধা ভারত

বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব বৈঠক: আলোচনার টেবিলে রোহিঙ্গা ও তিস্তার পানি

নিউইয়র্কে মুক্তি পাচ্ছে মোশাররফ করিমের ‘হুব্বা’