Monday
25 May 2026

মালদ্বীপে মাইগ্রান্টস ফেস্টিভ্যালে বাংলাদেশ হাইকমিশন

December 23, 2023

এশিয়া ডেস্ক: মালদ্বীপে অনুষ্ঠিত হলো মাইগ্রান্টস ফেস্টিভ্যাল। অভিবাসীদের স্বাস্থ্যসেবা ও আইনি পরামর্শের জন্য এই ফেস্টিভ্যাল আয়োজন করা হয়। মালদ্বীপে মাংলাদেশ হাইকমিশন-সহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এতে অংশগ্রহণ করে।

মালদ্বীপের রাজধানী মালেতে অভিবাসী দিবস উপলক্ষ্যে মাইগ্রান্টস ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। মালদ্বীপ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আরবান কো এই ফেস্টিভ্যালের যৌথ আয়োজক।

ফেস্টিভ্যালে বিভিন্ন দেশের প্রবাসীদের এইচআইভি ও ব্লাড সুগার পরীক্ষা, বসন্ত রোগের ভ্যাকসিন দেয়াসহ প্রয়োজনীয় বিভিন্ন চেকআপ ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ফেস্টিভ্যালে মালদ্বীপে অবস্থানরত অভিবাসীদের আইনি পরামর্শ দিতে বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষা ব্যবহার করা হয়।

ফেস্টিভ্যালে অংশগ্রহণ করা প্রসঙ্গে কথা বলেন বাংলাদেশ মিশনের কাউন্সিলর ও হেড অব চেন্সারী সোহেল। জানান, বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশি প্রবাসীদের স্বাস্থ্য, কনস্যুলার সেবা, বৈধপথে রেমিট্যান্স পাঠানো, বিনিয়োগ, বিমানবন্দর ব্যবহার ও স্থানীয় আইন (মালদ্বীপের) সম্পর্কে সচেতন করা হয়।

ফেস্টিভ্যালে বাংলাদেশের স্টলে উপস্থিত ছিলেন তৃতীয় সচিব চন্দন কুমার সাহা, কাউন্সিলর সহকারি এবাদ উল্লাহ ও কল্যাণ সহকারি আল মামুন পাঠান।

এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে আরবান কো পাবলিক ইন্টারেস্ট ল সেন্টার, মিশন ফর মাইগ্রেন্ট ওয়ার্কার মালদ্বীপ, হেলথ প্রোডাকশন এজেন্সি, সোসাইটি ফর হেলথ এডুকেশন ও ইন্ডিয়ান হাইকমিশন।

এনআরবি৩৬৫/এএমএম/টিটি

 

 [প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও খবর পড়ুন:

ওমানে ব্যবসা করতে আকামার আর প্রয়োজন নেই

আবুধাবী প্রবাসী জামাল সিআইপি নির্বাচিত হলেন

দুবাইয়ে বাংলাদেশিদের আধুনিক পাসপোর্ট সেবা কেন্দ্র উদ্বোধন

নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লো বাংলাদেশ

মার্চ থেকে রোম যাবে বিমানের ফ্লাইট