এশিয়া ডেস্ক: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয় দুবাইয়ের কারামায় চালু করেছে আউট সোর্সিং সেবা কেন্দ্র। দুবাই ও উত্তর আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের সহজতম ও দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট দেয়ার জন্য এই সেবা কেন্দ্র চালু করা হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) সেবা কেন্দ্রটি উদ্বোধন করেন কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। প্রাথমিকভাবে এই কেন্দ্র থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ইস্যু ও নবায়ন করা হবে। এই সেবা নিতে সার্ভিস চার্জ্য ধরা হয়েছে ৪৫ দিরহাম। মোট ১৩টি সার্ভিস কাউন্টার থেকে প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদান করা হবে। তবে প্রাথমিকভাবে ৭টি কাউন্টার চালু করা হয়েছে।
দুবাই কনসাল জেনারেল বিএম জামাল হোসেন সেবা কেন্দ্রটি উদ্বোধনকালে বলেন, সরকারের নির্দেশ অনুযায়ী কিছু কনস্যুলেট সেবা আউট সোর্সিংয়ের মাধ্যমে ব্যবস্থা করা হচ্ছে। সেই অনুযায়ী গ্লোবাল ফশওয়ার সাথে চুক্তি করা হয়েছে।
কনসাল জেনারেল মনে করেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নির্বিঘ্নে ও আরামদায়ক উপায়ে তাদের সেবা প্রদানের উদ্দেশে আধুনিক এই সেবা কেন্দ্র চালু করা হয়েছে। এই সেবা কেন্দ্র প্রবাসীদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।
মালয়েশিয়ান প্রতিষ্ঠান ফশওয়া গ্লোবাল নামক প্রতিষ্ঠানটি এই সেবা কার্যক্রম পরিচালনা করবে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সাথে চুক্তিতে স্বাক্ষর করা গ্লোবাল ফশওয়ার কার্যালয়টি দুবাই আল-কারামা উম্ম হুরায়রাম ৩ রিম রেসিডেন্সি ভবনে অবস্থিত। এই কেন্দ্র থেকে সোমবার থেকে শুক্রবার… সপ্তাহে পাঁচদিন এই সেবা দেয়া হবে। এই সেবা চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
ফশওয়া গ্লোবালের কর্মকর্তা এম এ আর চিশতি জানান, প্রায় ৭ হাজার বর্গফুটের এই সেবা কেন্দ্রটিতে প্রয়োজনীয় টাইপিং, অনলাইন ট্র্যাকিং, পাসপোর্ট হোম ডেলিভারি সেবা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও সেখানে রয়েছে মা ও শিশু যত্ন কেন্দ্র, শিশুদের জন্য প্লে-গ্রাউন্ড এবং নামাজের স্থান।
অনুষ্ঠানে আমিরাতে কর্মরত প্রবাসী সাংবাদিক ও কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সেবা কেন্দ্রটিতে যেতে বাংলাদেশ কনস্যুলেটের প্রধান গেইট থেকে ফশওয়া গ্লোবালে যাতায়াতের জন্য প্রতি ঘন্টায় বিনামূল্যে শাটল সার্ভিসের ব্যবস্থা রাখা হয়েছে।
এনআরবি৩৬৫/এএমএম/টিটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
আমিরাতে প্রাণ হারালেন চট্টগ্রামের নুরুল আলম
বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন
বাংলাদেশ সফরের আমন্ত্রণ পেলেন কুয়েতের নয়া আমির