Friday
17 April 2026

কাতালোনিয়া সংসদ ভবন পরিদর্শনে নতুন প্রজন্মের বাংলাদেশিরা

November 24, 2023

ইউরোপ ডেস্ক: স্পেনে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশিরা দেশটির মূলধারার রাজনীতিতে যুক্ত হচ্ছে। বাংলাদেশি বংশোদ্ভূত লোকমান হোসেনের নেতৃত্বে তাদের অনেকেই যোগ দিয়েছেন সোশ্যালিস্ট পার্টিতে। এদের একটি প্রতিনিধি দল কাতালোনিয়া সংসদ ভবন পরিদর্শন করেছে।

সোশ্যালিস্ট পার্টি কাতালোনিয়া (পিএসসি)-এর সংসদ সদস্য ফেরান পেড্রেটের তত্ত্বাবধানে ও মারিয়া কনেসা সংসদ ভবনের ভিতরে সফরসঙ্গী হিসেবে তাদের গাইড করেন।

এ সময় সংসদ সদস্য ফেরান পেড্রেট প্রতিনিধি দলকে কাতালোনিয়া সংসদের ইতিহাস সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, সিউদাদেলা পার্কে অবস্থিত এ ভবনটি সামরিক অস্ত্রাগার হিসেবে ডিজাইন করেন ফ্লেমিশ বংশোদ্ভূত প্রকৌশলী জর্জ প্রসপার ভারবুম। ১৮ শতকের এই ভবনটি অস্ত্রাগার হিসেবেই এর ব্যবহৃত হয়েছে দীর্ঘদিন। পরে, ১৯৩২ সালে এটিকে কাতালান সংসদ ভবনে রূপান্তরিত করা হয়।

বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিনিধি দলে ছিলেন- লোকমান হোসেন, শফিউল আলম, আবু বাকার মঞ্জু রাশিদ, ইজাজুল ইসলাম, সাদিয়ান আহমেদ, জসিম উদ্দিন, পার্থ দেব, গিয়াসউদ্দিন, শাব্বির আহমদ দুলাল, শিপলু আহমদ নিয়াজী, আলিম উদ্দিন, আব্দুল জব্বার খচরু, জহিরুল ইসলাম, শাহাব উদ্দিন, তুতিউর নহমান ও আয়নুল হক।

এনআরবি৩৬৫/এএমটি/কিউটি

 

আরও খবর পড়ুন:

 বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব বৈঠক: আলোচনার টেবিলে রোহিঙ্গা ও তিস্তার পানি

সিডনিতে হবে হাসন রাজা উৎসব

প্রবাসীদের মরদেহ বহনের খরচ কমালো বিমান

রোম দূতাবাস জাতীয় পরিচয়পত্রের আবেদন নিচ্ছে

‘ভাষাগত অদক্ষতা শ্রমিক নেয়ার প্রধান বাধা’

এনআরবি৩৬৫/এএমটি

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]