বাংলাদেশ ডেস্ক: সরকারিভাবে কর্মী নিয়োগ দিবে ফিজি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ অ্যাম্পয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসল) তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।
বোয়েসল-এর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানানো হয়েছে, ফিজিয়ান প্রতিষ্ঠানে প্রকল্প ব্যবস্থাপক, বাস ড্রাইভার, অটো ইলেকট্রিশিয়ান ও কনস্ট্রাকশন লেবারসহ বেশ কিছু কারিগরী পদে ৩৬ জন কর্মী নিয়োগ দেয়া হবে। এদের প্রত্যেকের মাসিক বেতন হবে ৪৫ থেকে ৫৫ হাজার টাকা। চাকরির শর্তাবলী ফিজির শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
এতে আরও জানানো হয়, কর্মীদের নিয়োগ হবে ৩ বছরের জন্য, যা নবায়নযোগ্য। প্রতি সপ্তাহে ৪০ থেকে ৪৮ ঘন্টা কাজ করতে হবে। কর্মীর প্রাথমিক চিকিৎসার খরচ, প্রয়োজনীয় আসবাবপত্র ও কর্মস্থলে যাতায়াতের পরিবহন খরচ কোম্পানি বহন করবে। তবে চাকরিতে যোগদানের বিমানভাড়া এবং খাওয়া খরচ নিজেকে বহন করতে হবে। চুক্তি শেষে দেশে ফেরার বিমানভাড়া বহন করবে নিয়োগকারী কোম্পানি।
আবেদনে যা যা লাগবে:
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি ও অন্যান্য তথ্য জমা দিতে হবে।
আবেদনের তারিখ ও পদ্ধতি:
বোয়েসল-এর ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৩।
সম্ভাব্য খরচ:
নির্বাচিত কর্মীকে যেসব খরচ বহন করতে হবে-
বিমানভাড়া- ২ থেকে ২ লাখ ৩০ হাজার টাকা।
বোয়েসল-এর সার্ভিস চার্জ- কাজের ধরন হিসেবে ৪২ থেকে ৭০ হাজার টাকা।
ফিজি ইমিগ্রেশন, ভিসা ভেরিফিকেশন ও ওয়ার্ক পারমিট প্রসেসিং ফি- ২৫ হাজার টাকা।
চাকরিতে নিয়োগপ্রাপ্ত একজন কর্মীকে সবমিলিয়ে প্রায় ৩ লাখ টাকা খরচ করতে হবে। তবে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বোয়েসল-কে কোন ফি প্রদান করতে হবে না।
যোগাযোগের ঠিকানা:
প্রবাসী কল্যাণ ভবন
৫ম তলা
৭১-৭২ ইস্কাটন গার্ডেন রোড
রমনা, ঢাকা ১০০০
ফোন নাম্বার- +৮৮ ০২ ৫৮৩১১৮৩৮, ৪৮৩১৯১২৫ ও ৮৪৩১৭৫১৫ (পিএবিএক্স)
ই-মেইল- info@boesl.gov.bd ও md@boesl.gov.bd
ওয়েবসাইট- www.boesl.gov.bd
এনআরবি৩৬৫/এএমএটি
আরও পড়ুন:
রোমানিয়া সীমান্তে বাংলাদেশিসহ ১৮ জন আটক
প্রবাসীদের মরদেহ বহনের খরচ কমালো বিমান
‘ভাষাগত অদক্ষতা শ্রমিক নেয়ার প্রধান বাধা’
ইউএস-বাংলা: বেসরকারিখাতে দেশের বৃহত্তম এয়ারলাইন্স
রোম দূতাবাস জাতীয় পরিচয়পত্রের আবেদন নিচ্ছে
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]