ইউরোপ ডেস্ক (সুইজারল্যান্ড): সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশিদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ আগস্ট) জেনেভার সাটলেন পার্কের ফ্র্যাঞ্চাইজি কালচারাল বারে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
সুইজারল্যান্ডের বারিওলি অ্যাসোসিয়েশনের সহায়তা ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটির আয়োজন করে জেনেভা সুইজারল্যান্ডের সরকার অনুমোদিত ও স্বীকৃত প্রাপ্ত একমাত্র বাংলাদেশি সংগঠন বাংলাদেশ ক্লাব, জেনেভা, সুইজারল্যান্ড।
এ উপলক্ষ্যে বিভিন্ন সংগীত, নৃত্যসহ বাংলাদেশি কাপড়ের স্টল ও বাংলাদেশি খাবারের আয়োজন করে ক্লাবটি। ফ্রান্স ও সুইজারল্যান্ডের বিভিন্ন স্থান থেকে আগত বাংলাদেশিদের সাথে অনুষ্ঠান উপভোগ করেন বারিওলি অ্যাসোসিয়েশনের কর্ণধার কারিন এবং জেনেভায় বসবাসরত আফ্রিকান, ইউরোপিয়ান ও ল্যাটিন আমেরিকানসহ বিভিন্ন দেশের ও সম্প্রদায়ের জনগোষ্ঠী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জর্জ। ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন ক্লাবের সভাপতি হারুন রশিদ।
এনআরবি৩৬৫/ এএমএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়ুন:
জার্মানি প্রবাসীদের আনন্দ মিছিল
জার্মানিতে ছয় মাসে ৮০ হাজার ওয়ার্ক ভিসা