এশিয়া ডেস্ক (মালয়েশিয়া): বিভিন্ন সময় আটক হওয়া বাংলাদেশিসহ ৬৮ জন বন্দিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো ও জোহর রাজ্যের অভিবাসন বিভাগ।
শনিবার রাজ্যেটির অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানায়, পেকান নেনাস অভিবাসন বিভাগের বন্দিশিবির থেকে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআইএ-১ এবং কেএলআইএ টার্মিনাল-২ এর পাশাপাশি সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর (এলটিএএস)-এর মাধ্যমে ৩৭ বাংলাদেশি, ১৪ চীনা, ১৫ ইন্দোনেশিয়ান ও নেপালি এবং থাইল্যান্ডের একজন করে মোট ৬৮ জন বন্দিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশ ও স্থল পথে নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয়। সেই সাথে তারা যেন ফের মালয়েশিয়ায়া প্রবেশে করতে না পারে সে জন্য তাদের করা হয় ‘কালো তালিকাভুক্ত’।
এনআরবি৩৬৫/ এএমএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়ুন:
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৮০ অবৈধ অভিবাসী আটক