Sunday
31 May 2026

‘মালয়েশিয়া যেতে না পারা ৭০ শতাংশ কর্মী টাকা ফেরত পেয়েছেন’

July 25, 2024

বাংলাদেশ ডেস্ক: বায়র ‘র তথ্য মতে মালয়েশিয়া যেতে না পারা ৭০ শতাংশ কর্মী টাকা ফেরত পেয়েছেন, এমনটাই জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম সাক্ষাত করেন প্রতিমন্ত্রীর সাথে। এরপর তিনি কথা বলেন সাংবাদিকদের সাথে।

প্রতিমন্ত্রী জানান, প্রক্রিয়া চূড়ান্ত করেও মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের টাকা ১৫ দিনের মধ্যে ফেরত দেয়ার নির্দেশ দেয় মন্ত্রণালয়। সেই অনুযায়ী ৭০ শতাংশ কর্মীকে টাকা ফেরত দেয়া হয়েছে বলে জানা গেছে। তবে কতজন কর্মী টাকা পেয়েছেন তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তিনি বলেন, কর্মীরা যত টাকা দিয়েছেন, সেই টাকা পাওয়ার পরতারা লিখিতভাবে জানাবেন। কর্মীদের টাকা প্রাপ্তির তালিকা বায়রা মন্ত্রণালয়ে জমা দিবে।এরপরই বলা যাবে কতজন টাকা ফেরত পেয়েছেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, সম্পূর্ণ টাকা ফেরত দিতে না পারলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, যেতে না পারা কর্মীদের বিষয়ে মালয়েশিয়া সরকারকে চিঠি দেয়া হয়েছে। আগামী মাসে মালয়েশিয়ার সাথে দুই দেশের কারিগরী কমিটির সভা রয়েছে, তখনই শ্রমবাজার খোলার বিষয়ে জানা যাবে।

এনআরবি৩৬৫/এএমটি/টিটি

 

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]