এশিয়া ডেস্ক (মালদ্বীপ): আনডকুমেন্টেড প্রবাসীদের বৈধকরণ ও ইমিগ্রেশনের বিভিন্ন অপরারেশনের ভিসা আছে এমন বাংলাদেশিদের হয়রানি না করার অনুরোধ জানানো হয়েছে। মালদ্বীপের পররাষ্ট্র সচিব ফাতিমা ইনায়ার কাছে এই অনুরোধ জানান দেশটিতে দায়িত্বরত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
মঙ্গলবার (২৩ জুলাই) মালদ্বীপের পররাষ্ট্র সচিব ফাতিমা ইনায়ার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। এ সময় তিনি মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কথা বলেন।
বাংলাদেশের হাইকমিশনার ও মালদ্বীপের পররাষ্ট্র সচিব দ্বি-পাক্ষিক বিভিন্ন বিষয়, ব্যবসা, পর্যটন, বন্দি বিনিময় চুক্তি, ডাইরেক্ট শিপিং চুক্তি এবং বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা করেন।
বৈঠকে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর সোহেল পারভেজ উপস্থিত ছিলেন।
এনআরবি৩৬৫/এএমটি/টিটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
মালদ্বীপে অভিযান, ছয় বাংলাদেশিসহ গ্রেফতার ৭
মালদ্বীপে অবৈধ ব্যবসার বিরুদ্ধে অভিযান
মালয়েশিয়াকে বাংলাদেশে পেরোডুয়া গাড়ি তৈরির আমন্ত্রণ প্রধানমন্ত্রীর