Friday
17 April 2026

দেশ পুনর্গঠনে বৈধপথে রেমিট্যান্স পাঠাবে প্রবাসীরা

August 10, 2024

এশিয়া ডেস্ক (কুয়েত): কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়েছিল। শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে দুর্বৃত্তরা বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় হামলা ও ভাঙচুর চালায়। ফলে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো মেরামত ও দেশ পুনর্গঠনে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে আগ্রহ প্রকাশ করেছেন কুয়েত প্রবাসীরা।

আন্দোলনে ছাত্র-জনতার বিজয় উল্লাসে কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের মিষ্টি বিতরণ করতে দেখা যায়। দেশের সংকটকালীন পরিস্থিতি মোকাবেলায় রিজার্ভ বৃদ্ধিতে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠাতে অনুরোধ জানান তারা।

প্রবাসীরা জানান, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশিদের মধ্যে ব্যাপকহারে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা যায়। ফলে এই আন্দোলনে আমাদের সন্তান, ভাই, বন্ধু স্বজনরা শামিল ছিল। প্রবাসীদের দেহ বিদেশে থাকলেও মন পড়ে থাকতো দেশে।

তারা জানান, আন্দোলনের সময় সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে দৃষ্টি রেখেছি আমরা। এই আন্দোলনকে থামাতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়। ফলে আমরা পরিবারের সাথে যোগাযোগ করতে পারিনি। দেশের খোঁজখবর না পাওয়ায় ক্ষোভে ফেঁটে পড়েন প্রবাসীরা।

ছাত্র আন্দোলনের পক্ষে প্রবাসীদের সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে দেখা যায়। ফেসবুক, টিকটকে অনেক প্রবাসী বৈধপথে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাবে না এবং অন্য প্রবাসীদের না পাঠাতে নিষেধ করতে দেখা যায়।

মধ্যপ্রাচ্যের প্রবাসীরা বেশিরভাগই স্বল্প আয়ের সাধারণ শ্রমিক। এসব প্রবাসীদের মরদেহ সরকারি খরচে প্রেরণ ও যাতায়াতে বিমানবন্দরে হয়রানি, সরকারি বিভিন্ন দপ্তরে হয়রানি বন্ধ এবং বিমানের টিকিট সিন্ডিকেট বন্ধে দ্রুত উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

এনআরবি৩৬৫/ এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

এশিয়া নিয়ে আরও পড়তে পারেন:

মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডে দুই দিনব্যাপী কনস্যুলার সেবা

দুবাইতে ৫৭ বাংলাদেশিকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ

আমিরাতে অবৈধ বাংলাদেশিদের সহযোগিতা দেবে দূতাবাস ও কনস্যুলেট

রেমিট্যান্স পাঠিয়ে নতুন সরকারের পাশে থাকার ঘোষণা প্রবাসীদের

আমিরাতে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা