Friday
17 April 2026

মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডে দুই দিনব্যাপী কনস্যুলার সেবা

August 13, 2024

বাংলাদেশ ডেস্ক: মালয়েশিয়া প্রবাসীদের মোবাইল কনস্যুলার সেবা দিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন। ক্যামেরন হাইল্যান্ড শহরের রিংলেট নামক স্থানে দুই দিনব্যাপী (শনিবার ও রোববার ১০ এবং ১১ আগস্ট) বাংলাদেশ হাইকমিশনের বিভিন্ন কনস্যুলার সেবা দেয়া হয়।

রোববার (১১ আগস্ট) মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

কনস্যুলার সেবায় ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ, এম আর পি/ই-পাসপোর্ট প্রদানসহ বিভিন্ন কনস্যুলার সেবা দেয়া হয়। মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনারের নির্দেশনায় এই মোবাইল কনস্যুলার সেবাসমূহ দেয়া হচ্ছে।

মোবাইল কনস্যুলার সেবা দেয়া উপলক্ষে ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর, কাউন্সেলর (কনস্যুলার) মোহাম্মদ মোরশেদ আলম, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেলের ডিরেক্টর আরমান পারভেজ মুরাদ (জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা) ও অন্যান্য প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সেবাপ্রার্থী প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এনআরবি৩৬৫/ এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]