Sunday
18 October 2026

আমিরাতে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা

August 3, 2024

বাংলাদেশ ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত সরকার অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দুই মাস কোন রকম জেল জরিমানা ছাড়া যারা পূর্বে আমিরাতে রেসিডেন্সি ভিসায় ছিলেন এবং বর্তমানে অবৈধভাবে অবস্থানকারী অভিবাসীরা আমিরাত ছাড়তে পারবেন। কিংবা এদেশে অবস্থানকে বৈধ করার সুযোগ পাবেন বলে জানায় আমিরাতের ‘ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ’ কর্তৃপক্ষ।

এদিকে বাংলাদেশ মিশনগুলো এ বিষয়টিকে ইতিবাচক বলে জানিয়েছে। অবৈধ হওয়া বাংলাদেশিরা আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাতে পারবেন বলে তারা জানিয়েছেন।

২০২০-২১ সালে করোনা পরবর্তী সময়ে হাজার হাজার বাংলাদেশি ভিজিট এবং অন্যান্য ভিসায় সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেন। ভিজিটে আশা এসব বাংলাদেশিদের মধ্যে অনেকে ভিসা চেঞ্জ করে কর্মসংস্থানের সুযোগ পেলেও কেউ কেউ ভিজিট ভিসার মেয়াদ চলে যাওয়ায় অবৈধ হয়ে পড়েন। এ সংখ্যা প্রায় কয়েক হাজারের উপরে হবে বলে ধারণা করা হচ্ছে সংশ্লিষ্টদের।

এনআরবি৩৬৫/ এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]