Friday
13 March 2026

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১১৪ অভিবাসী আটক

August 21, 2024

এশিয়া ডেস্ক (মালয়েশিয়া): মালয়েশিয়ার কোটা বাহরুতে বাংলাদেশিসহ ১১৪ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। মঙ্গলবার তাদের আটক করা হয়। দুই সপ্তাহ ধরে চালানো জনসাধারণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্য পাওয়ার পরে এ অভিযান চালানো হয়।

কেলানতান রাজ্যের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জিআইএম) সদস্যদের একটি দল কোটা বাহরুর কুয়ালা ক্রাইয়ের স্টাপনোল বাতু জং ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের কাছে একটি লোহার কারখানায় অপস মাহির নামের অভিযানে বৈধ পারমিট না থাকায় এবং অতিরিক্ত অবস্থানসহ অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ১১৪ জন অভিবাসীকে আটক করা হয়েছে।

জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বসরি ওথমান বলেন, আটককৃতদের মধ্যে চীনের ৭০, বাংলাদেশের ২৮, থাইল্যান্ড ১, পাকিস্তান ২, মিয়ানমার ১১ এবং ইন্দোনেশিয়ার ২ নাগরিক রয়েছেন।

মঙ্গলবার কেলানতান স্টেট ইমিগ্রেশন কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিভিন্ন পদমর্যাদার মোট ৬৯ জন কর্মকর্তাকে নিয়ে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে বিদেশিদের আটক করা হয়। আটককৃত ১১৪ জনের মধ্যে ৯৮ জন পুরুষ এবং বাকি ১৬ জন নারী। আটকদের বয়স ২৪ থেকে ৫০ বছরের মধ্যে।

বসরি বলেন, অভিযানের সময় দেখা গেছে, বিদেশি শ্রমিকরা কারখানা এলাকা এবং পাহাড়ি বনের আশপাশের এলাকায় বসবাস করছিলেন, যাতে অভিযানের সময় তাদের পালানো সহজ হয়।

আটক অভিবাসীদের পরবর্তী পদক্ষেপের জন্য কেলানতান ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানিয়েছেন জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বসরি ওথমান।

এনআরবি৩৬৫/ এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও পড়ুন:

৩৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

‘মালয়েশিয়া যেতে না পারা ৭০ শতাংশ কর্মী টাকা ফেরত পেয়েছেন’

পাসপোর্ট অধিদপ্তরের প্রিন্টার অকেজো, হুমকির মুখে প্রবাসীরা

রেমিট্যান্স পাঠাতে কুয়েতে একচেঞ্জহাউজে প্রবাসীদের ভিড়