Friday
01 May 2026

ব্রিটিশ মন্ত্রীসভায় দুই বঙ্গকন্যা স্থান পাওয়ায় আনন্দ সভা

July 13, 2024

ইউরোপ ডেস্ক (লন্ডন): দুই বঙ্গকন্যা ব্রিটিশ মন্ত্রীসভায় স্থান পাওয়ায় ব্রিটেনের বাঙ্গালী কমিউনিটিতে বইছে আনন্দের বন্যা। এরই ধারাবাহিকতায় প্রতিদিনই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে আনন্দ সভা ও মিষ্টি বিতরণ।

শুক্রবার লন্ডন সময় সন্ধ্যা সাতটায় বাংলাটাউনের লন্ডন-বাংলা প্রেস ক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজন করা হয় আনন্দসভা ও মিষ্টি বিতরণ।

সভায় সংগঠনের সদস্যরা ছাড়াও অংশ নেন বাংলা মিডিয়ার সিনিয়র সাংবাদিক, রাজনীতবিদ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। এতে সভাপ্রধান ছিলেন বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুল কাদির চৌধুরী মুরাদ। ফোরামের সাধারণ সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল অনুষ্ঠানে সঞ্চালনা করেন।

আনন্দ সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ইউকে-বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ডক্টর আনসার আহমেদ উল্লাহ, সিনিয়র সাংবাদিক মতিয়ার চৌধুরী ও নজরুল ইসলাম বাসন, চ্যানেল এস টিভির হেড অব নিউজ কামাল মেহদি, ইউকে-বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শাহেদ রহমান, সাংবাদিক আবু সালেহ মোহাম্মদ মাসুম, আওয়ামী লীগ নেতা আব্দুল আহাদ চৌধুরী, সাবেক কাউন্সিলর আহবাব হোসেন, সাংবাদিক মিসবাহ জামাল, রোমানা রাখি, আসাদুজ্জামান মুকুল, হেফাজুল করিম রাকিব, সোহাগ যাদু ও ফয়সল মাহমুদ। আরও উপস্থিত ছিলেন রেদওয়ান খান, জিলু খান, এমএ মুকিত, ডক্টর নূরুন্নবী, শওকত ফরাজি, শফিউল আলম।

বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের নেতাদের মধ্যে সহ-সভাপতি বাতিরুল হক সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাছির, কোষাধ্যক্ষ কয়েছ আহমদ রুহেল, সদস্য জামাল আহমদ খান, কিটন শিকদার, নুরুন্নবী আলী, কামরুল আই রাসেলসহ অন্যরা।

আনন্দ সভায় বক্তারা বলেন, এই দুই বঙ্গনারী ব্রিটেনের মন্ত্রীসভায় স্থান পাওয়াতে ব্রিটেনের বহুজাতিক সমাজে বাঙালি এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আমরা আশাবাদী, অদূর ভবিষ্যতে হাউজ অব কমন্সে আমাদের কমিউনিটির কোনও একজনকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাব… সেদিন আর বেশি দূরে নয়। এ যাবৎ হাউজ অব কমন্সে বাংলাদেশি বংশোদ্ভূত চারজন এমপি রয়েছেন। এর মধ্যে টানা পাঁচ বারের সংসদ সদস্য রোশনারা আলী পেয়েছেন হাউজিং কমিউনিটি এবং লোকাল গভর্নমেন্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। অপরজন টানা চার বারের সংসদ সদস্য জাতির পিতা বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক পেয়েছেন ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারী অ্যান্ড সিটি মিনিস্টারের দায়িত্ব।

এনআরবি৩৬৫/ এএমএম/টিটি

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও পড়তে পারেন:

টরন্টোতে কণ্ঠশিল্পী লিলির একক সংগীতায়োজন

লন্ডন মেয়র সাদিক খানের নতুন সহায়তার প্যাকেজপরিকল্পনা ঘোষণা

পর্তুগালে অভিবাসন প্রত্যাশীদের জন্য বড় দুঃসংবাদ