ইউরোপ ডেস্ক: পর্তুগালের লিসবন মাতাবেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠ শিল্পী আসিফ আকবর। লিসবোয়া এও ভিভো কনসার্ট হলে আগামী ২৪ জুলাই গান গাইবেন তিনি।
শুক্রবার স্থানীয় সময় (১২ জুলাই) লিসবনের একটি রেস্টুরেন্টে ‘কুমিল্লা উত্তর কমিউনিটি অব পর্তুগাল’ এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহজাহান সিরাজ টিটু ও পরিচালনা করেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ এনামুল হক।
শাহজাহান সিরাজ টিটু বলেন, কুমিল্লার কৃতি সন্তান গানের জাদুকর আসিফ আকবর পর্তুগাল আসবেন আগামী ২৩ জুলাই। লিসবোয়া এও ভিভো কনসার্ট হলে ২৪ জুলাই (বুধবার) কনসার্টটি অনুষ্ঠিত হবে। আমরা কুমিল্লা উত্তর কমিউনিটি আয়োজন করলেও এটি সব প্রবাসীদের একটি অনুষ্ঠান।
১৫০০ জন দর্শক ধারণ ক্ষমতার হলটিতে তিনটি ক্যাটাগরিতে টিকিট ভাগ করা হয়েছে, যার মধ্যে ২০০ টিকিটের ভিআইপি মূল্য ২৫ ইউরো। গোল্ডেন সার্কেল টিকিটের মূল্য ১৫ ইউরো ও সাধারণ আসন, যার মূল্য ১০ ইউরো।
সোমবার থেকে লিসবনের কন্টিনেন্টালের যেকোনো ওয়ার্টনের শো-রোমে অথবা অনলাইনে টিকিট পাওয়া যাবে।
এনআরবি৩৬৫/ এএমএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]