কূটনৈতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সাথে বাংলাদেশ ইস্যুতে রাশিয়া প্রতিযোগিতা করছে না। মস্কো শুধু তা-ই তুলে ধরছে যা পশ্চিমারা করছে বা করতে পারে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ঢাকার রাশিয়া দূতাবাস আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্যই করলেন বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি।
সম্প্রতি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বাংলাদেশে আরব বসন্তের মত বিপ্লব বা অভ্যুত্থানের ঝুকিঁ নিয়ে কথা বলেছেন। এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে রাষ্ট্রদূত বলেন, ১৯৭২ থেকে ১৯৭৪ সালে তৎকালীন সোভিয়েত নৌবাহিনীর সদস্যরা চট্টগ্রাম সমুদ্র বন্দরে মাইন অপসারনে সহায়তা করেছিলেন। সেটা তুলে ধরতেই আমরা এখানে সংবাদ সম্মেলন করছি। তারপরও আপনাদের প্রশ্নের উত্তরে বলছি… বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সাথে রাশিয়া প্রতিযোগিতায় নামেনি। তবে তারা (পশ্চিমারা) কী করছে আর কী করতে পারে সেটা আমরা তুলে ধরছি।
এনআরবি৩৬৫/এএমএম/টিটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও খবর পড়ুন:
পরিচয় মিলেছে ‘জামাল কুদু’র ইরানি সুন্দরীর