এশিয়া ডেস্ক (আরব আমিরাত): সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের আল-আবিরের নেতারা দুবাইয়ে নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামানের সাথে এক মতবিনিময় সভা করেছেন।
বুধবার এ সভায় বাংলাদেশিদের অর্থনৈতিক অবদান এবং রফতানি প্রসারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার।
এসময় বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জুলফিকার ওসমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব সৈনিক, সহ-সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কে কে বিপ্লব, উপদেষ্টা শফিউল আলম চৌধুরী ও উপদেষ্টা খাইরুল আলমসহ অন্যান্য নেতারা।
তারা কনসাল জেনারেলের সাথে দুবাইয়ের বর্তমান পরিস্থিতি, ব্যবসায়িক চ্যালেঞ্জ এবং প্রবাসীদের সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপের বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। এসময় তারা দেশের সাথে আমিরাতের বাণিজ্য সম্প্রসারণে সমুদ্র পথে দুবাইয়ে পণ্য রফতানির আহ্বানও জানান।
এনআরবি৩৬৫/ এএমএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও খবর পড়ুন: