স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে চলমান সহিংসতার পক্ষে দুবাইয়ে বিক্ষোভ করার জেরে বাংলাদেশিদের ভিসা সাময়িক বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), এমন গুজব ছড়িয়ে পড়েছে ৫৬ বাংলাদেশিকে সাজা দেয়ার ঘটনায়।
মঙ্গলবার (২৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
এর আগে সহিংসতার পক্ষে বিক্ষোভ করায় ৩ প্রবাসীকে যাবজ্জীবন সাজা দিয়েছেন দেশটির আদালত। এছাড়া ৫৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
দেশটির পক্ষ থেকে জানানো হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাজুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক সহিংসতার মধ্যে নিজ দেশের সরকারের বিরুদ্ধে চাপ বাড়াতে দুবাইয়ে বিক্ষোভ করেছেন কিছু প্রবাসী বাংলাদেশি। এ সময় সহিংসতাকে উসকে দেয়ার অভিযোগে ৫৭ জনকে আটক করে দেশটির নিরাপত্তা বাহিনী। পরে তিন বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন সংযুক্ত আরব আমিরাতের আদালত। এ ছাড়া ৫৩ জনকে দেয়া হয় ১০ বছর করে কারাদণ্ড।
এনআরবি৩৬৫/ এএমএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়ুন:
মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১১ অভিবাসী আটক
মালয়েশিয়াকে বাংলাদেশে পেরোডুয়া গাড়ি তৈরির আমন্ত্রণ প্রধানমন্ত্রীর