এশিয়া ডেস্ক (সৌদি আরব): সৌদিতে এক সপ্তাহে ২০ হাজার প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। বাসস্থান, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে অবৈধ প্রবাসীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দেশটির পুলিশ।
গত ১২ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত প্রবাসীদের মধ্যে ১১ হাজার ৩০২ জনকে আবাসিক, পাঁচ হাজার ৬৫২ জনকে সীমান্ত নিরাপত্তা ও তিন হাজার ২০৫ জনকে শ্রম আইন অভিযুক্ত। খবর: আরব নিউজ।
এছাড়াও সৌদির সীমান্ত পার হওয়ার চেষ্টাকালেও এক হাজার ৮৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৩৩ শতাংশ ইয়েমেন, ৬৫ শতাংশ ইথিওপিয়া ও দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
বিবৃতিতে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেয়ায় সৌদিতে বসবাসরত ১৭ ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। দেশটিতে বর্তমানে ২৯ হাজার ৫৪০ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেফতারকৃতদের প্রত্যাবাসনের পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। গ্রেফতারকৃত প্রবাসীদের মধ্যে ২০ হাজার ৩৩৭ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।
একই সময়ে গ্রেফতারদের মধ্যে ৯ হাজার ৪৬১ জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। এছাড়া আরও ৩ হাজার ৪২৫ জনকে প্রত্যাবাসনের প্রস্তুতি চলছে।
মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে।
এনআরবি৩৬৫/ এএমএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও খবর পড়ুন:
প্রতারণা থেকে বাঁচতে সৌদি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু
উপদেষ্টা আসিফ নজরুলের উপস্থিতিতে ‘বিপ্লবী প্রবাসীদের’ বিক্ষোভ যে কারণে
সাংবাদিকরা সচিবালয়ে যেতে পারবেন না