এশিয়া ডেস্ক (সৌদি আরব): অনলাইন প্রতারণা থেকে বাঁচতে সৌদি প্রবাসীদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে সৌদি প্রবাসীদের সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা গেছে যে, কিছু ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট, জন্মনিবন্ধন ও বিভিন্ন সার্টিফিকেটের জন্য ফরম পূরণ, বাংলাদেশ দূতাবাস রোমের অ্যাপয়েন্টমেন্ট গ্রহণসহ বিভিন্ন সেবার জন্য সহযোগিতা করা হবে মর্মে চটকদার বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। এসব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে দূতাবাসের ন্যূনতম কোনও সম্পৃক্ততা নেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের প্রচারণা থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করে কোনও প্রতিষ্ঠানের সাথে আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে দূতাবাস।
এনআরবি৩৬৫/ এএমএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও খবর পড়ুন: