Saturday
18 April 2026

কুয়েতে চালু হচ্ছে পারিবারিক ভিজিট ভিসা

February 6, 2024

এশিয়া ডেস্ক: দীর্ঘদিন বন্ধ থাকার পর কুয়েতে আবারও চালু হচ্ছে পারিবারিক ভিজিট ভিসা। বুধবার (৭ ফেব্রুয়ারি) থেকে এ ভিসার আবেদন করতে পারবেন প্রবাসীরা। দেশটিতে পারিবারিক ভিসার শর্ত কঠিন করা হলেও সহজ করা হয়েছে পারিবারিক ভিজিট ভিসা।

কুয়েত টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, একজন প্রবাসী যদি মাসে ৪০০ দিনার বেতন পান তাহলে তিনি তার মা-বাবা, ভাই-বোন ও স্ত্রী-সন্তানকে কুয়েতে ভিজিট ভিসায় নিয়ে আসতে পারবেন। তবে দেশটিতে আসার পর কোনোভাবেই পারিবারিক ভিসায় পরিবর্তন করতে পারবেন না।

পারিবারিক ভিসায় কুয়েতে দীর্ঘদিন থাকার সুযোগ থাকলেও, ভিজিট ভিসায় নির্দিষ্ট একটা সময় পরে আবার নিজ দেশে ফিরতে হয়।

এক সময় খুব সহজ ছিল কুয়েতের ভিজিট ভিসা পাওয়া। তবে ভ্রমণে এসে অনেকেই নিজ দেশে না ফেরায় পারিবারিক ভিজিট ভিসা বন্ধ রেখেছিল দেশটি। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষিত ও দক্ষ প্রবাসীদের নিয়েই বেশি আগ্রহ কুয়েতের।

কুয়েতে জনসংখ্যার কাঠামো নিয়ন্ত্রণ করতে এই আইন হচ্ছে, যা শুধুমাত্র সেই পরিবারের সদস্যদের অনুমতি দেবে যাদের উচ্চ আয় আছে এবং তাদের পরিবারকে একটি সন্তোষজনক জীবনযাত্রার মান প্রদান করবে।

সবশেষ জরিপ অনুযায়ী, কুয়েতে বর্তমানে ৪৬ লাখ মানুষ বাস করেন। এর মধ্যে ৩২ লাখই প্রবাসী বা ভিনদেশি।

এনআরবি৩৬৫/এমএএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

 

আরও পড়তে পারেন:

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সরাসরি জাহাজ চলবে

বাংলাদেশ সফরের আমন্ত্রণ পেলেন কুয়েতের নয়া আমির

কুয়েত ছাড়তে হলো সাড়ে ৩ হাজার প্রবাসীকে

কুয়েত প্রবাসীদের শীতের পিঠা উৎসব

ইউএস-বাংলার বহরে নতুন এয়ারক্রাফট

তিন প্রবাসী সাংবাদিকের স্মরণে আমিরাতে শোকসভা