ইউরোপ ডেস্ক: সফরসূচি অনুযায়ী ১৬ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। টানা চারবার প্রধানমন্ত্রী হওয়ায় দলের সভাপতিকে শুভেচ্ছা জানাতে মিউনিখ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের ইতালি শাখা।

মতবিনিময় সভায় অংশ নেয়া ইতালি আওয়ামী লীগের নেতাদের একাংশ। ছবি: সংগৃহীত
মিউনিখ যাওয়ার পরিকল্পনা বাস্তবায়নে সম্প্রতি ইতালি আওয়ামী লীগ মতবিনিময় সভা করেছে। এতে সভা প্রধান ছিলেন কমিটির সহ-সভাপতি নজরুল ইসলাম মাঝি। মতবিনিময় সভায় অনুপস্থিত ছিলেন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। এ বিষয়ে সভায় উপস্থিত নেতারা অভিযোগ করেন, এই দুই নেতা প্রবাসীদের মাঝে আওয়ামী লীগ নিয়ে বিতর্ক ও বিভাজন সৃষ্টি করছেন। উপস্থিত নেতাদের আশ্বস্ত করে সভা প্রধান বলেন, এ বিষয়ে পরে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।
কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সিদ্দিকীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ ফকির, আলতাব বেপারী, মাইনুদ্দিন লিটন হাজারী, আলী আজম, কবির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, আফছার বেপারী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জি আর মানিক, এ আর আহম্মেদ তপু, নাজিম উদ্দিন চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বায়েজিদ আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজিব রহমান, নজরুল ইসলাম বাবু ও শ্রমিক নেতা ইলিয়াস মোল্লা।
এনআরবি৩৬৫/এএমএম/টিটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
ইতালির ভিসা প্রত্যাখ্যাতদের জন্য পরামর্শ
দ্বৈত নাগরিকত্বের অনুমোদন দিল জার্মানি