Thursday
30 April 2026

উত্তরা-মতিঝিল রুটে রাত পর্যন্ত চলবে মেট্রোরেল

January 18, 2024

বাংলাদেশ ডেস্ক: উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেলের সময়সীমা বাড়ছে। শনিবার (২০ জানুয়ারি) থেকে দদিনভর চলবে মেট্রোরেল। এমনটাই জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, ২০ জানুয়ারি থেকে উত্তরা ও মতিঝিল পর্যন্ত সবগুলো স্টেশন হয়ে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট প পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরদিন থেকে জনসাধারণের চলাচলের জন্য এটি উন্মুক্ত করা হয়। ধাপে ধাপে ৯টি স্টেশনই উন্মুক্ত করা হয়। পরে, ২০২৩ সালের ৫ নভেম্বর উদ্বোধন করা হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ। শুরুতে ফার্মগেট, সচিবালয় (জাতীয় প্রেস ক্লাবের সামনে) ও মতিঝিল স্টেশন চালু হয়। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনই চালু করা হয়।

এনআরবি৩৬৫/এএমএম/টিটি

 

 [প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

 

আরও পড়তে পারেন:

রেমিট্যান্সযোদ্ধাদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের উপহার

মিলা আর মুজায় মাতবে লন্ডন

নিউইয়র্কে আনন্দ উৎসব ও সমাবেশ

কানাডিয়ান এমপি আরিয়ারের সাথে বিএনপি’র বৈঠক

আপন হতে শুরু করেছি টরেন্টো শহরের