আমেরিকা ডেস্ক: যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ আনন্দ উৎসব ও সমাবেশ করেছে। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচিনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় উপলক্ষ্যে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজয়ী সব প্রার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
রোববার (১৪ জানুয়ারি) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের শেফ মহল রেস্টুরেন্টে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে সভাপ্রধান হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রওশন বেগম।
অনুষ্ঠানের প্রধান অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান। তিনি বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সফলতা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, স্বেচ্ছ্বাসেবক লীগের যুক্তরাষ্ট্র শাখার সাবেক সহ-সভাপতি দুরুদ মিয়া, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ শফিকুর রহমান।
সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রঙ্কস আওয়ামী লীগের সহ-সভাপতি কবি আবু তাহের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম বাবুল, মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মিসবাহুল সাকের জ্যোতি ও সাংস্কৃতিক সম্পাদক সবিতা দাশ। সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন উইলি নন্দী, প্রিনা নন্দী, রাফিজা রাফি, ইসরাত জাহান ও শাহ আনসারী।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।
এনআরবি৩৬৫/এএমএম/টিটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
রেমিট্যান্সযোদ্ধাদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের উপহার
কুয়েত প্রবাসীদের শীতের পিঠা উৎসব