Wednesday
29 April 2026

যথাযোগ্য মর্যাদায় ক্রিসমাস ডে উদযাপিত

December 25, 2023

বাংলাদেশ ডেস্ক: সারা বিশ্বের সাথে আজ বাংলাদেশেও উদযাপিত হলো যীশুখ্রিস্টের জন্ম দিন, যা ক্রিসমাস ডে বা বড়দিন হিসেবে পরিচিত। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘ক্রিসমাস ডে’। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট এই দিনে (২৫ ডিসেম্বর) বেথলেহেমে জন্মগ্রহণ করেন বলেই তার অনুসারী-খ্রিস্টধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকে।

সংগৃহীত ছবি

খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল।

বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশের খ্রিস্টধর্মানুসারীরাও আজ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্য্য ও আচারাদি, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্যদিয়ে দিনটি উদযাপন করেছেন।

এ উপলক্ষ্যে রাজধানীসহ সারাদেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন-আঙ্গিকে।

বিভিন্ন চার্চ ও রাজধানীর তারকা হোটেলগুলোতে আলোক সজ্জার পাশাপাশি হোটেলের ভিতরে কৃত্রিমভাবে স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি ও শান্তাক্লজ।

এনআরবি৩৬৫/এএমএম/টিটি

 

 [প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও খবর পড়ুন:

ওমানে ব্যবসা করতে আকামার আর প্রয়োজন নেই

যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করবেন যেভাবে

যেভাবে আবেদন করবেন শেনজেন ভিসার

দেড় লাখেরও বেশি কর্মী নিবে ইতালি

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের তৈরি পোশাকের জমজমাট বাজার