Monday
20 April 2026

প্লে-ব্যাক সিঙ্গার অনিমা নাম লেখালেন সাংবাদিকতায়

December 4, 2023

আমেরিকা ডেস্ক: জনপ্রিয় প্লে-ব্যাক সিঙ্গার অনিমা লিজা ডি-কস্তা। অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী এই কোকিলকণ্ঠী। অনেক বছর ধরেই বাস করছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। প্রবাসেও আছেন গানের মাঝেই। প্রবাসীদের বিভিন্ন লাইভ অনুষ্ঠানে তার সুরের ঝংকারে মেতে ওঠেন দর্শক-শ্রোতা। গানের ভূবনে আলোড়ন তোলা অনিমা এবার যুক্ত হলেন সাংবাদিকতায়।

অনিমা লিজা ডি’কস্তা

ফেসবুক লাইভে অনিমা লিজা ডি’কস্তার গানের অনুষ্ঠানের পোস্টার

যুক্তরাষ্ট্রে স্টেজ পারফর্মেন্সেও রাখেন দেশের প্রতি দায়বদ্ধতার নিদর্শন। গেল অক্টোবরে বাংলাদেশের কিডনি রোগীদের সাহায্যার্থে আয়োজিত চ্যারিটি অনুষ্ঠানে গাইলেন তিনি। জনপ্রিয় এ শিল্পীর অংশ নেয়া অনুষ্ঠানটি হয়েছিল লস অ্যাঞ্জেলসে। সামাজিক দায়বদ্ধার পাশাপাশি ফ্লোরিডার বাংলাদেশি প্রবাসীদের খবর জানাতে এবার যুক্ত হচ্ছেন গণমাধ্যমে।

শিল্পীজীবনের শুরু থেকেই সখ্যতা তৈরি হয় সাংবাদিকদের সাথে। আর এবার নিজেই যুক্ত হচ্ছেন সাংবাদিকতায়। যোগ দিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল এনআরবি৩৬৫ ডটকম-এ। প্রবাসী বাঙালিদের সংবাদ জানাতে প্রতিষ্ঠিতি এনআরবি৩৬৫-এ অনিমা যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রতিনিধি হিসেবে। উল্লেখ্য, বিশ্বের যেসব শহরে বাঙালিরা বসবাস করেন সেইসব শহরে প্রতিনিধি নিয়োগ করছে এনআরবি। প্রতিনিধি নিয়োগের সেই বিজ্ঞপ্তি দেখেই অনিমা আগ্রহী হয়ে ওঠেন প্রবাসীদের সংবাদ পাঠকদের জানানোর বিষয়ে। অনিমা লিজার আগ্রহে সানন্দে সাড়া দিয়েছে এনআরবি৩৬৫।

এগ্রিবিজনেস বিষয়ে স্নাতক করা অনিমা লিজা শিক্ষাজীবনেই জনপ্রিয়তা পান আধুনিক ও রোমান্টিক গান গেয়ে। একসময় বাংলা চলচ্চিত্রে অপরিহার্য হয়ে ওঠেন রোমান্টিক গানের শিল্পী হিসেবে। তার কণ্ঠ দেয়া অসংখ্য গান পেয়েছে শ্রোতাপ্রিয়তা।

এনআরবি৩৬৫/এএমএটি

 

 [প্রিয় পাঠক, NRB365- আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

 

আরও পড়তে পারেন:

জ্যোতিকা জ্যোতি যে কারণে নির্বাচন থেকে দূরে

সিডনিতে হবে হাসন রাজা উৎসব

টরেন্টোতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছোটবোন রেহানার পরামর্শে সিনেমা দেখেন প্রধানমন্ত্রী

যে কারণে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মাহি