Monday
25 May 2026

নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে নিউ ইয়র্কে বিএনপির সমাবেশ

December 2, 2023

আমেরিকা ডেস্ক: নিউ ইয়র্কে সমাবেশ করেছে বিএনপি। দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ গ্রেফতার হওয়া নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, নির্বাচনী তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিতে এ সমাবেশ হয়।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় নিউ ইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে এ সমাবেশ হয়। স্টেট বিএনপির আহবায়ক মাওলানা অলিউল্লাহ্ আতিকুর রহমানের সভাপতিত্বে জ্যাকসন হাইটসে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশ সঞ্চলনা করেন সাঈদুর রহমান সাঈদ। এতে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির আরেক সদস্য গিয়াস আহমেদ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মাকসুদ এইচ চৌধুরী, গণতন্ত্র পুনরুদ্ধার মঞ্চের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি জসীমউদ্দিন ভিপি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রিয়াজ মাহমুদ, আনোয়ার হোসেন, নাসিম আহমেদ, নীরা রাব্বানী, জিনাত রেহেনা রিনা, সাঈদা আকতার পলি, সাংবাদিক আনিসুর রহমান, কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকসহ- সম্পাদক সাইফুল খান হারুন, শ্রমিক দলের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি জাহাঙ্গীর এম আলম, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন, বিএনপি নেতা দেওয়ান কাউসার, এ আর মাহবুব হোসেন, হুমায়ুন কবীর, আরিফুর রহমান, ওয়াহেদ আলী মণ্ডল, মোতাহার হোসেন, হাবিবুর রহমান হাবিব বাচ্চু মিয়া, জাফর উদ্দিন, গোলাম হোসেন, মাহবুবুর রহমান মুকুল, রইচ উদ্দিন, আলমগীর হোসেন, মনিরুল ইসলামসহ অন্যরা।

এনআরবি৩৬৫/এএমএম

 

আরও খবর পড়ুন:

 ‘বাংলাদেশ প্রবাসী অ্যাওয়ার্ড’ পেলেন ৯ জন

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়

২৭তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় আবেদন করবেন যেভাবে

যেভাবে আবেদন করবেন শেনজেন ভিসার

জ্যোতিকা জ্যোতি যে কারণে নির্বাচন থেকে দূরে

 

 [প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]