বাংলাদেশ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল অ্যালামনাই এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক দিলারা হাফিজ সভাপতি, মৌসুমী দাশ পুরকায়স্থ বিশেষ সাধারণ সভায় গঠিত কমিটির সদস্য সংখ্যা ৪১ জন
মঙ্গলবার ১১ মার্চ রাজধানীর কাওরান বাজারের একটি রেস্তোরায় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম আবাসিক ছাত্রী হল রোকেয়া হলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনটির নতুন কমিটি ২০২৫-২০২৬ মেয়াদে দায়িত্ব পালন করবে।
কমিটিতে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রুনি রহমান। এছাড়াও সহ-সভাপতি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী প্রো-ভিসি অধ্যাপক ড. জিন্নাতুননেছা তাহমিদা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক ড. জারিনা রহমান খান, হল ছাত্র সংসদের সাবেক ভিপি সেলিমা আক্তার, সাবেক এজিএস বিলকিস আক্তার সিদ্দিকা হেলেন এবং সাবেক ক্রীড়া সম্পাদক নাসিমা বেগম।
লুৎফুন্নাহার হোসেন নীলু সহ-কোষাধ্যক্ষ, জাহিদা খানম সাংগঠনিক সম্পাদক, গুলশান মাহমুদ সহ-সাংগঠনিক সম্পাদক, মনিরা আকতার দপ্তর সম্পাদক, আয়েশা বেগম (নীলা) প্রকাশনা ও সাহিত্য সম্পাদক, রোকেয়া খাতুন রুবী সহ-প্রকাশনা ও সাহিত্য সম্পাদক, রোকাইয়া হাসিনা নিলী সাংস্কৃতিক সম্পাদক, লতিকা সরকার সহ-সাংস্কৃতিক সম্পাদক, রোকসানা পারভীন বেঞ্জু যোগাযোগ, প্রচার ও তথ্য সম্পাদক, তাপসী রাবেয়া ও রোকেয়া হাবীব সহ-যোগাযোগ প্রচার ও তথ্য সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. রওশন আরা ফিরোজ, ফরিদা প্রধান, অধ্যাপক সালমা আক্তার, সেলিনা চৌধুরী, মাহমুদা বেগম চপল, ফারজানা ফেরদৌসী, অধ্যাপক ড. উপমা কবীর, নার্সিস বেগম মিনি, মোর্শেদা আখতার, তসলিমা বেগম, নূরজাহান বেগম, কবিতা বিশ্বাস, আখতারুন্নেসা আতিয়া, মাহমুদা বেগম জ্যোৎস্না, নূরুন্নাহার ওসমানী যুথী, তানজিন ইসলাম, আলম আরা বিউটি, মিনারা বেগম, লুৎফুননেসা (মনি) ও শামীমা আক্তার।
এনআরবি৩৬৫/কিউএএম/আরএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক মারা গেছেন
বাংলাদেশিদের জন্য চিকিৎসাসেবা উন্মুক্ত করেছে চীন
মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, শর্ট সার্কিটের কথা বলা হচ্ছে
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে শাণিত করার আহবান
মুক্ত মানুষের মুক্ত সমাজ গড়তে হবে