Monday
25 May 2026

অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক মারা গেছেন

March 13, 2025

বাংলাদেশ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

বৃহস্পতিবার ১৩ মার্চ রাতে মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর বারডেমে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গেল কয়েক দিন হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন ড. আরেফিন সিদ্দিক।

পরিবারিক সূত্র জানিয়েছে, অধ্যাপক আরেফিন সিদ্দিক ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। গেল ৬ মার্চ ঢাকা ক্লাবে (রমনায়) দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে যান। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়।

প্রসঙ্গত, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। ২০১৭ সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।
এনআরবি৩৬৫/এএমএম/কিউটি

আরও পড়ুন:
বাংলাদেশিদের জন্য চিকিৎসাসেবা উন্মুক্ত করেছে চীন
মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, শর্ট সার্কিটের কথা বলা হচ্ছে
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে শাণিত করার আহবান
মুক্ত মানুষের মুক্ত সমাজ গড়তে হবে
হাসপাতাল ও আবাসিক এলাকাকে শব্দহীন রাখতে হবে