স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া ঠিকই ফিরেছে তাদের চেনা রূপে। গ্রুপ পর্বের টানা সাত ম্যাচ জিতে সেমির টিকেট কেটেছে প্যাট কামিন্সের দল। আগামীকাল কলকাতার ইডেন গার্ডেনসে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হাই ভোল্টেজ এই ম্যাচের আগে অজি অধিনায়ক কামিন্স বলছেন, অতীতের নকআউট পর্বের অভিজ্ঞতাই বাড়তি সুবিধা দেবে তাদের।
কামিন্স মনে করেন, নকআউট পর্বে তার দলের সদস্যদের অতীত অভিজ্ঞতাই পার্থক্য গড়ে দিতে পারে। তার ভাষায়, ‘আমাদের দলে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী সদস্য আছে। তারা অনেকবার এমন কঠিন মুহূর্তে মাঠে নেমেছে। আমি মনে করি আমরা অনেক ভাগ্যবান, কারণ আমাদের দলে এমন পরিস্থিতিতে খেলা ক্রিকেটার আছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা প্রতিবারই সেরা দল নিয়ে এলেও নিজেদের লক্ষ্যটা অর্জন করতে পারেনি।’
প্রথম দুই ম্যাচে হেরে সেমির আশায় অনেকটা ধাক্কা লেগেছিল অজিদের। পরে টানা সাত ম্যাচ জিতেছে তারা। সেই কথা স্মরণ করে কামিন্স বলছেন, অজিরা এখন ঠিক পথেই আছে, ‘এই টুর্নামেন্টে অনেক চড়াই উতরাই পার করেছি আমরা। প্রতি মুহূর্তেই আমাদের খেলার উন্নতি হয়েছে। গত এক মাসে আমরা অনেক ক্রিকেট খেলেছি। ঠিক সময়েই আমাদের ক্রিকেটাররা নিজেদের সেরা ফর্মে ফিরেছে।’
এনআরবি৩৬৫/এএমএম
আরও পড়ুন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা