বাংলাদেশ ডেস্ক: জাতিসংঘের বাংলাদেশ আবাসিক সমন্বয়কারী গুইন লুইসের সাথে বৈঠক করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দ্রুত ও কার্যকর জলবায়ু পদক্ষেপ, নদী পুনরুদ্ধার, এবং পরিবেশ সংরক্ষণে সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে তারা কথা বলেছেন।
বৃহস্পতিবার ১০ এপ্রিল সকালে রাজধানীর পান্থপথে পানি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় ক্লাইমেট প্রোসপারিটি প্ল্যান, হালনাগাদ এনডিসি এবং এডিবি, ইইউ ও সুইডেনের সাথে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনাহয়।
এ সময় পরিবেশ উপদেষ্টা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় সহজ করা এবং পানি ব্যবস্থাপনায় গতি আনতে উন্নয়ন সহযোগীদের নিয়ে বৈঠকের প্রস্তাব দেন। তিনি সরকার, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতের যৌথ অর্থায়নে মডেল প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দেন।
রিজওয়ানা হাসান নদী পুনরুদ্ধার, খাল সংস্কার এবং ডেল্টা প্ল্যান বাস্তবায়নের কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রতিটি উন্নয়ন প্রকল্পে গণশুনানি বাধ্যতামূলক এবং স্বচ্ছতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
গুইন লুইস বলেন, জাতীয় নীতির সঙ্গে স্থানীয় উদ্যোগ ও আন্তর্জাতিক লক্ষ্য মিলিয়ে পরিকল্পনা করতে হবে। প্রায় এক দশক ধরে বন্ধ থাকা এনভায়রনমেন্ট কমিউনিটি অব প্র্যাকটিস সক্রিয় করার ওপর জোর দেন সৈয়দা রিজওয়ানা ও গুইন লুইস।
বৈঠকে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ ও জাতিসংঘের জলবায়ু বিশেষজ্ঞ হর্ষদ গাইকোয়াড়।
এনআরবি৩৬৫/কিউএএম/এএমএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News
আরও খবর পড়ুন:
ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি; আরোপিত শুল্ক স্থগিত রাখার অনুরোধ
তারাবির টাকার হিসাব নিয়ে সংঘর্ষ, আহত কমপক্ষে ১৫
লন্ডনে মা-ছেলের পার্কভ্রমণ
বিচারহীনতার অপসংস্কৃতিই আছিয়াদের মৃত্যুর কারণ
মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, শর্ট সার্কিটের কথা বলা হচ্ছে